টলিউডে ফের বিয়ের সানাই, মন্দিরে নয়, গুরুদ্বারে গাঁটছড়া বাঁধতে চলেছেন ত্রিধা

সেখানে তাঁর খোলামেলা পোশাকের রোমহর্ষক অভিনয় দিয়ে ববিতার চরিত্রে নজর কাড়েন তিনি। ববি দেওলের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ত্রিধা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক বিয়ের সানাই। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘মিশর রহস্য’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ হয়েছিল তাঁর। এরপর শুধু বাংলায় আটকে নেই তাঁর সাফল্য, ইতিমধ্যেই একাধিক ভাষার ছবি এবং ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন তিনি। রূপে লক্ষী এবং ফিগারে একেবারে লাস্যময়ী। তিনি হলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। তবে তাঁর শুরুটা টলিউডে হলেও বেশ কয়েক বছর ধরে বলিউড এবং দক্ষিণে পসার জমিয়ে ছেন তিনি। বিশেষ করে ববি দেওলের ‘আশ্রম’ ওয়েব সিরিজ়ে অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সেখানে তাঁর খোলামেলা পোশাকের রোমহর্ষক অভিনয় দিয়ে ববিতার চরিত্রে নজর কাড়েন তিনি। ববি দেওলের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ত্রিধা।

তবে এবার সেলুলয়েড থেকে একেবারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ত্রিধা। বিয়ে কবে হবে? পাত্রই বা কে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তাঁর মনের মানুষটি ইন্ডাস্ট্রিরই একজন। কিন্তু, তাঁর পরিচয় জানাননি অভিনেত্রী। তাঁরা একে অপরের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন। আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। গুরুদ্বারে বিয়ে করবেন তাঁরা।

সুতরাং পাত্র যে বাঙালি নয়, তা স্পষ্ট। তবে পাত্র কলকাতার, নাকি মুম্বইয়ের— সে বিষয়েও ধোঁয়াশা। অনুমান, পাত্র শিখ হওয়ায় হয়তো গুরুদ্বারে বিয়ের পরিকল্পনা অভিনেত্রীর। অল্প বয়সে ত্রিধার থলিতে একাধিক সফল কাজ। যেমন, ‘মিশর রহস্য’, ‘যদি লভ দিলে না প্রাণে’, ‘খাদ’, ‘শেষ থেকে শুরু’, ‘কাগজের নৌকো’ প্রভৃতি । বাংলা ছবির পাশাপাশি হিন্দি ধারাবাহিক এবং দক্ষিণী ছবিতেও কাজ করেছেন তিনি। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত