বিশ্বকাপের মাঝেই সিংহাসনচ্যূত বাবর, ‘রাজমুকুট’ গিলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা ৯৫০ দিন বাদে একদিনের ক্রিকেটে শীর্ষ ব্যাটারের সিংহাসন হারালেন। তাঁকে সিংহাসনচ্যূত করেছেন ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল। বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সেরা বোলারের জায়গা দখল করেছেন ভারতের তরুণ পেসার মহম্মদ সিরাজ।

বিশ্বকাপের মধ্যেই বুধবার একদিনের ক্রিকেট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। আর ওই র‍্যাঙ্কিং তালিকা অনুযায়ী, এশিয়া কাপ ও বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে শীর্ষস্থান হারিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাঁকে পিছনে ফেলে দিয়ে শীর্ষস্থান দখল করেছেন শুভমন গিল। ২৪ বছর বয়সী তরুণ ভারতীয় ব্যাটারের ঝুলিতে রয়েছে ৮৩০ রেটিং পয়েন্ট। অন্যদিকে বাবরের কাছে রয়েছে ৮২৪ রেটিং পয়েন্ট। শচিন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির পরে গিলই হলেন চতুর্থ ভারতীয় যিনি আইসিসিসির একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সিংহাসনে বসলেন। বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন।

বিশ্বকাপের মধ্যেই দুরন্ত পারফরম্যান্সের জন্য একদিনের ক্রিকেটে বোলারদের মধ্যে শীর্ষস্থানে বসেছিলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। যদিও বেশিদিন সিংহাসনে বসার সুখ উপভোগ করতে পারলেন না তিনি। তাঁকে সরিয়ে ফের সিংহাসনে বসেছেন মহম্মদ সিরাজ। শুধু তাই নয়, প্রথম দশে ঠাঁই করে নিয়েছেন আরও তিন ভারতীয় বোলার। তালিকায় চার নম্বরে রয়েছেন কুলদীপ যাদব, অষ্টম স্থানে যশপ্রীত বুমরা ও দশম স্থানে মহম্মদ শামি।    

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী