প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘নটী বিনোদিনী’ এবার কঙ্গনা

তাই এবার সেই ছবির পরিচালনার দায়িত্ব নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই ছবির নায়িকা অর্থাৎ নটী বিনোদিনী হওয়ার কথা ছিল কঙ্গনা রানাউতের। সেটাই হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকাল সকাল এলো বড় খবর। টলিউডের মুকুটে নতুন পালক, আর সেই সুখবর এলো খোদ টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সুবাদে। রীতিমতো চমকে দেওয়ার মতো খবর দিলেন বুম্বা দা। বাংলায় ‘নটী বিনোদিনী’ হচ্ছে এ কথা বহু পুরোনো, যেখানে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার, অন্য আরেক নটী বিনোদিনী তে অভিনয়ের করবেন রুক্মিণী মৈত্র। এছাড়াও হিন্দিতেও হচ্ছে, ‘নটী বিনোদিনী’, এই খবরও বহু পুরোনো। কিন্তু হিন্দিতে এক ছবি কে বানাচ্ছেন জানেন কী, শুনলে চমকে আপনিও। তবে প্রথমে ছবিটি ‘মর্দানি’ খ্যাত পরিচালক প্রদীপ সরকারের পরিচালনা করার কথা ছিল।

কিন্তু প্রদীপ সরকার আর নেই। তাই এবার সেই ছবির পরিচালনার দায়িত্ব নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই ছবির নায়িকা অর্থাৎ নটী বিনোদিনী হওয়ার কথা ছিল কঙ্গনা রানাউতের। সেটাই হচ্ছে। চলতি বছরের মার্চ মাসে মারা যান প্রদীপ সরকার। তাই তাঁর দেখান পথ অনুসরণ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবি বানানোর দায়িত্ব নিলেন। আর সেই ছবিতে নাকি প্রসেনজিতের ‘বিনোদিনী’ হচ্ছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াতই। যদিও এবিষয়ে প্রসেনজিৎ নিজে অফিসিয়ালি কিছু জানাননি। কিন্তু প্রদীপ সরকারের যে ছবিটি করতেন, এটি সেই ছবি, নাকি সম্পূর্ণ আলাদা, তা নিয়ে জল্পনা চলছে। ‘বিনোদিনী’, যার পরিকল্পনা, চিত্রনাট্য প্রদীপ সরকার আগেই করে গিয়েছিলেন। আর প্রসেনজিৎ যে ছবিটি বানাচ্ছেন সেটি প্রযোজনা করছেন বিখ্যাত রেস্তোরাঁ ব্যবসায়ী অঞ্জন চট্টোপাধ্যায়। 

এই ছবির হাত ধরেই পরিচালনায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সব থেকে বড় খবর এই ছবির শ্যুটিং নাকি কলকাতাতেই হবে। এর আগে ৯০-এর দশকের পুরুষোত্তম নামে একটি ছবির পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ। দীর্ঘ ছবির ফের পরিচালনায় আত্মপ্রকাশ হচ্ছে তাঁর। এদিকে ইতিমধ্যেই বলিউডে দুটি ওয়েব সিরিজের মাধ্যমে প্রত্যাবর্তন করে দারুণ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন প্রসেনজিৎ। তবে হিন্দিতে পরিচালনা দায়িত্ব পেয়ে কতটা সফল হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার সেটাই দেখার।

 

 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত