দীপিকার প্রেম জীবনকে নিয়ে মশকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কঠিন শাস্তির দাবি

দীপিকার একটি ফ্যান ক্লাবও মন্তব্য করেছে, "একটি বিশ্ববিদ্যালয়ে এই আচরণ স্বাভাবিক হয়ে যাওয়া দেখায় যে বিশ্ববিদ্যালয় ভবিষ্যত শ্লীলতাহানিকারী, ইনসেল, অপব্যবহারকারী এবং যৌনতাবাদী পুরুষে ভরা। ঈশ্বর তাদের মা ও বোনদের মঙ্গল করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেটদুনিয়ার নজরে একটি বেফাঁস কিছু পড়ে গেল, মানেই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় কূটকাচালি। সপ্তাহ কয়েক আগেই শুরু হয়েছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ সিজন ৮’। যেখানে প্রথম এপিসোডে এসেছিলেন বাস্তব জুটি রনবীর-দীপিকা। সেখানেই দীপিকার একটি বেফাঁস কথায় শুরু হয়ে যায় তাঁকে নিয়ে গসিপ। প্রচুর সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিনি। আসলে, শোতে অভিনেত্রী বলেছিলেন, রণবীরের সঙ্গে কমিটেড হওয়ার পরেও তিনি একাধিক মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গেঁথেছেন। যদিও রণবীর কাপুর এবং রণবীর সিংয়ের আগে দীপিকার একাধিক প্রেমিক ছিল। ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গেও এককালে ডেট করতেন অভিনেত্রী। ভারতীয় সংস্কৃতিতে একটি রমণীর একাধিক প্রেমকে নিছকই খারাপ চোখে দেখেন সমাজ। সেখানে সেলিব্রিটিরাও পার পান না। আর দীপিকার এরকম চরিত্রহীন বৈশিষ্ট্য নিয়ে নেটপাড়া মেতে রয়েছেন।

ইতিমধ্যেই তিনি অপয়া, অলক্ষ্মী নানা ট্যাগ পেয়েও গিয়েছেন। এর মধ্যেই দীপিকার লাভ রিলেশনগুলি নিয়ে আস্তো একটা মিমে বানিয়ে ফেললেন BHU অর্থাৎ বারাণসী হিন্দু বিশ্ব বিদ্যালয়। যেটি এখন অনলাইন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। কলেজের ইভেন্টের ছবি ভাইরাল হওয়ার পর থেকে আবারও ট্রোলিংয়ের লক্ষ্যে পরিণত হলেন দীপিকা। ভিডিওতে দেখা গিয়েছে, ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার দীপিকার ভূমিকায় মাস্তানির পোশাকে একজন মহিলা রয়েছেন স্টেজের উপরে। এরপর প্রজেক্টেড স্ক্রিনে একের পর এক দীপিকার প্রেমিকারা আসছেন আর তাঁদের ছদ্মবেশে একেকজন কলেজের ছাত্র পারফর্ম করে দীপিকা চরিত্রে থাকা ব্যক্তিটির পাশে দাঁড়ালেন। যেখানে রয়েছেন, সিদ্ধার্থ মাল্য, যুবরাজ সিং, রণবীর কাপুর। এরপর ভিডিওটি শেষ হয় দীপিকা এবং রণবীরের বিয়ের ছবি দিয়ে এবং ভক্তরা এই পারফরম্যান্সের জন্য উল্লাস প্রকাশ করেছেন।

ভিডিওটি দীপিকার রোমান্টিক সম্পর্ক নিয়ে উপহাস করল রীতিমতো। যদিও অনেকেই প্রায় ‘চরিত্র হত্যা’-এ অংশ নিয়েছিলেন, আবার অনেক ডিপি ভক্ত অভিনেতার সমর্থনে বেরিয়ে এসেছিলেন। অনেক ভক্তরা তাদের অভিনয় এবং দীপিকা পাড়ুকোনের চরিত্র হত্যার জন্য BHU ইভেন্টে অংশগ্রহণকারীদের সমালোচনা করেছেন। এরকম অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। একজন ব্যবহারকারী এটিকে ‘লজ্জাজনক’ বললেও অন্যরা লিখেছেন, পোস্টটি ‘অগ্রহণযোগ্য’।

একজন ব্যবহারকারী লিখেছেন, “আমাকে AIB রোস্টের কথা মনে করিয়ে দিয়েছে।’ দীপিকার একটি ফ্যান ক্লাবও মন্তব্য করেছে, “একটি বিশ্ববিদ্যালয়ে এই আচরণ স্বাভাবিক হয়ে যাওয়া দেখায় যে বিশ্ববিদ্যালয় ভবিষ্যত শ্লীলতাহানিকারী, ইনসেল, অপব্যবহারকারী এবং যৌনতাবাদী পুরুষে ভরা। ঈশ্বর তাদের মা ও বোনদের মঙ্গল করুন।” এদিকে, কাজের ফ্রন্টে, দীপিকা পাড়ুকোনকে হৃতিক রোশনের সাথে ‘ফাইটার’-এ দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আগামী বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দীপিকা পাড়ুকোনকে পরবর্তীতে রোহিত শেঠির কপ ইউনিভার্সে শক্তি শেঠির চরিত্রে ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে। 

 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত