‘টাইগার ৩’ মুক্তির আগেই ভক্তদের উদ্দেশ্যে খোলা চিঠি সলমনের, করলেন অনুরোধও

অভিনেতা তাঁর অনুরাগীদের একটি অনুরোধ ভাগ করার জন্য ইনস্টাগ্রামে গিয়েছিলেন, এবং হুঙ্কার দিলেন, ভক্তরা যাতে তাঁদের ছবিটি দেখার পরে সোশ্যাল মিডিয়াতে স্পয়লার ভাগ না করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল দেশে একটি বড় সিনেমা রিলিজ হতে চলেছে। যার জন্য সলমন ভক্তদের প্রায় ৬ বছর অপেক্ষা করতে হল। মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টাইগার 3’। ইতিমধ্যেই ছবির টিকিট বিক্রি ১৫ কোটি পেরিয়েছে। বোঝাই যাচ্ছে, শাহরুখের পর নতুন রেকর্ড গড়ার লক্ষে সলমান খান। গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছিল টাইগার 3 অগ্রিম টিকিট বুকিং। এরপর থেকেই ভক্তদের একেবারে লাইন লেগে গিয়েছিল। টাইগার ৩-তে রয়েছে একাধিক চমক। সলমান-ক্যাটরিনার জূটিকে যেমন বহু বছর পর ভক্তরা দেখতে চলেছেন, তেমনি কিসিং কিং ইমরান হাশমি তাঁর রোমান্টিক খোলস ছেড়ে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। এছাড়াও রয়েছেন পাঠানের অবতার শাহরুখ খান এবং হৃতিক রোশনের ক্যামিও। সব মিলিয়ে একেবারে জমে যাবে।তবে ছবির প্রচারে বিশ্বাসি নন সলমান বা শাহরুখ কেউই, তাঁরা জানেন তাঁদের নামই কাফি। যাই হোক, ছবি মুক্তির ঠিক আগের দিনই ভক্তদের ধন্যবাদ জানানোর জন্যে একটি পোস্ট করলেন সলমান খান। তিনি ভক্তদের ছবিটি নষ্ট না করতে বলেছেন। অভিনেতা তাঁর অনুরাগীদের একটি অনুরোধ ভাগ করার জন্য ইনস্টাগ্রামে গিয়েছিলেন, এবং হুঙ্কার দিলেন, ভক্তরা যাতে তাঁদের ছবিটি দেখার পরে সোশ্যাল মিডিয়াতে স্পয়লার ভাগ না করেন। 

তিনি খোলা নোট শেয়ার করে জানালেন, “আমরা অনেক আবেগ নিয়ে ‘টাইগার ৩’ তৈরি করেছি এবং আপনি যখন ছবিটি দেখবেন তখন আমাদের স্পয়লারদের রক্ষা করার জন্য আমরা আপনার উপর নির্ভর করছি। স্পয়লাররা সিনেমা দেখার অভিজ্ঞতা নষ্ট করতে পারে। আমরা বিশ্বাস করি আপনি যা সঠিক তা করবেন। আমরা আশা করি টাইগার 3 আপনার জন্য আমাদের কাছ থেকে নিখুঁত দীপাবলি উপহার!! আগামীকাল হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় সিনেমা হলে মুক্তি পাচ্ছে।”

টাইগার 3- এ শাহরুখ খান এজেন্ট পাঠান এবং হৃতিক রোশন এজেন্ট কবির হিসাবে ক্যামিও করেছেন, যাঁরা যশ রাজ ফিল্ম স্পাই ইউনিভার্সের সমস্ত সদস্য। টাইগার 3-এর “অভূতপূর্ব” অগ্রিম বুকিং-এর পর অনুমান করা যাচ্ছে যে, ছবিতে দীপাবলিতে মুক্তির প্রথম দিনে ৪০ কোটির কাছাকাছি আয় করবে। যশ রাজ ফিল্মসের প্রজেক্ট, মনীশ শর্মা পরিচালিত, টাইগার 3, ২০১৭ সালের টাইগার জিন্দা হ্যায় চলচ্চিত্রের একটি সিক্যুয়াল। ছবিটি নিয়ে PVR Inox-জানিয়েছেন, চেইনটি প্রথম সপ্তাহান্তে টাইগার 3 রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, প্রায় ১.৮০ লক্ষ টিকিট বিক্রি করেছে। সারা দেশে PVR INOX-এর ১০০০ টিরও বেশি স্ক্রিনে ছবিটি প্রথম দিনের জন্য এক লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে। 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত