‘পাঠান’ শাহরুখ না ‘কবীর’ হৃতিক, কার কেমিও টাইগার ৩-এ, মুক্তির আগেই ফাঁস সিনেমার দৃশ্য

আমরা অনেক আবেগ নিয়ে টাইগার ৩ বানিয়েছি। তাই আপনাদের অনুরোধ ছবির গুরুত্বপূর্ণ স্পয়লার গুলি ছড়িয়ে দেবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১২ নভেম্বর। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘টাইগার ৩’। তবে নতুন ছবি আসা মানেই পাইরেসি অ্যাপ্লিকেশনগুলি এক্কেবারে জালিয়ে খায়। সলমান নিজেও ভক্ত দের কাছে মিনতি করে এই ধরনের স্পয়লার তৈরি করতে না করেছিলেন। কিন্তু আর রেহাই মিলল কই। মুক্তির আগেই টাইগার ৩-এর মেজর স্পয়লার ফাঁস হয়ে গেল ইন্টারনেটে। সলমন খানের শত নিষেধ, অনুরোধ মূহুর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ফাঁস হয়ে গেল টাইগার ৩-এর ক্যামিওগুলি। যেখানে অভিনয় করেছেন শাহরুখ খান এবং হৃতিক। খুব সম্ভবত মুম্বইতে এই সিনেমার একটি বিশেষ স্ক্রিনিং থেকেই কেউ তা রেকর্ড করে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

তাই ১২ নভেম্বর মুক্তির ঘণ্টা কয়েক আগেই ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে টাইগার ৩ সিনেমার ক্যামিং দৃশ্যগুলি। যা নিয়ে দর্শকদের মধ্যে সবথেকে বেশি উত্তেজনা ছিল, সেটাই ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। স্পয়লারে দেখা গিয়েছে, টাইগার ওরফে সলমনকে ঘিরে ধরেছে সৈন্যরা, সকলেরই হাতে বন্দুক। কোনও এক ফোর্টের ছাদে চলছে এই মারপিট। কার্যত অসহায় টাইগার। তখনই মাঝে চলে আসে একটি ক্রিকেট বল। আর বেজে ওঠে পাঠানের টাইটেল ট্র্যাক ঝুমে জো পাঠান। এরপরই রোপওয়ে করে দুর্দান্ত এন্ট্রি হয় শাহরুখের। সৈন্যদের ছত্রভঙ্গ করতে সে গুলি ছুঁড়তে থাকে। চোখাচুখি হয় পাঠান-টাইগারের। হাত ধরে টেনে সলমনকে রোপওয়েতে তুলে নেন শাহরুখ।

না শুধু শাহরুখ নয়, ক্যামিও হৃতিকও বাদ নেই।  ওয়ার সিনেমার ‘কবীর’ও যে ছবিতে আছেন তাও আগেভাগেই জানানো হয়েছিল। তাই দর্শকদের এক্সাইটমেন্ট ছিল ডবল। তবে ছবির পোস্ট ক্রেডিট সিনে হৃতিককে দেখা যাবে। যেখানে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ৩ গুপ্তচরকেই দেখানো হয়েছে। এই স্পয়লরও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, রক্তে মাখামাখি কবীর হেঁটে আসছে, মুখে লেগে আছে হাসি। ব্যাকগ্রাউন্ডে বাজছে ওয়ার-এর টাইটেল ট্র্যাক। স্পয়লার যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি দুটি ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে দিয়েছেন। তবে অনলাইনে এগুলি ফাঁস হয়ে বরং সাপে বর হয়েছে। স্পয়লর দেখার পর  হলে গিয়ে টাইগার ৩ দেখার ইচ্ছেটা দর্শকদের আরও দ্বিগুণ বেড়েছে বলেই মনে করা হচ্ছে। তবে কিছু ভক্তরা অনুরোধ করেছেন যাতে, এই ধরনের স্পয়লর ভিডিয়ো ছড়ানো না হয়।সলমন নিজেও শনিবার ১১ নভেম্বর অনুরোধ সবাইকে অনুরোধ করে লিখেছিলেন, ‘আমরা অনেক আবেগ নিয়ে টাইগার ৩ বানিয়েছি। তাই আপনাদের অনুরোধ ছবির গুরুত্বপূর্ণ স্পয়লার গুলি ছড়িয়ে দেবেন না। এতে সিনেমা দেখার যে মজা সেটাই নষ্ট হয়। আমরা আপনাদের উপর বিশ্বাস করি যে সঠিক কাজই করবেন আপনারা। আশা রাখছি টাইগার ৩ আমাদের তরফে আপনাদের জন্য আদর্শ দিওয়ালির উপহার হতে চলেছে।’ সলমনের সঙ্গে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমিও এই একই অনুরোধ করেছিলেন দর্শকদের। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত