অবশেষে ‘লৌহ কপাট’ গান বিতর্কে ক্ষমা চাইল ‘পিপ্পা’ নির্মাতারা, কিন্তু এখনও চুপ রহমান

কিন্তু সমস্ত শিল্প অন্তর্নিহিতভাবে বিষয়ভিত্তিক, যদি আমাদের ব্যাখ্যা কারুর অনুভূতিতে আঘাত করে থাকে, তাহলে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির আগেই মুক্তি পেয়েছে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এবং আরএসভিপি এবং রয় কাপুর ফিল্মস দ্বারা প্রযোজিত ‘পিপ্পা’। ছবিতে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর এবং ঈশান খট্টর। ছবির অভিনয় প্রশংসিত হলেও ছবিটি মুক্তির পর থেকেই বিতর্কে বিতর্কে জর্জরিত পিপ্পা। সৌজন্যে ছবিতে ব্যবহৃত কাজী নজরুল ইসলামের ‘কারা ওই লৌহ কপাট’ গানটি। যে গানের সুর বিকৃতি করে অন্যরকম গানে পরিণত করেছেন জাতীয় পুরস্কার এবং অস্কার বিজয়ী এ আর রহমান। গানটি মুক্তির পর থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক সংগীতশিল্পীরা আন্দোলনে নেমেছেন। শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরোধিতা করে অনেকেই প্রতিবাদে সরব হয়েছেন। বাংলার গর্ব কবি নজরুল ইসলামের গানের বিকৃতি মেনে নিতে পারেননি তাঁর পরিবারও।

বিগত কয়েক দিনে বাংলার সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কবির নাতি ওরফে চিত্রশিল্পী কাজী অনির্বাণ দাবি করেছেন যে, তাঁদের পরিবার ছবির নির্মাতাদের গানটি ব্যবহারের অনুমতি দিলেও গানের সুর ও ছন্দ বদলানোর অনুমতি দেয়নি। ঈশান খট্টর এবং ম্রুণাল ঠাকুর অভিনীত ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত করেছেন রাজা কৃষ্ণ মেনন। এত বিতর্কের পরেও ছবির নির্মাতা বা রহমান কারও পক্ষ থেকেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকী গতকালও কেউ কিছু বলেন নি। অবশেষে সোমবার বিকালে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর (রয় কপূর ফিল্মস)। এই প্রসঙ্গে সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে তাঁরা জানিয়েছেন, ‘‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি। নজরুল ইসলাম এবং তাঁর সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে।’’

যোগ করেছেন, “আমরা প্রয়াত শ্রীমতি কল্যাণী কাজীর যথাযথ স্বাক্ষরিত এবং জনাব অনির্বাণ কাজীর সাক্ষ্য অনুসারে গানের জন্য লাইসেন্স চুক্তির চিঠি এবং স্পিরিট উভয়কেই বিশ্বস্ততার সঙ্গে অনুসরণ করে গানটি তৈরি করেছি। আমাদের উদ্দেশ্য ছিল তাঁকে শ্রদ্ধা জানানো। আমাদের চুক্তিতে উল্লিখিত শর্তাবলী মেনে চলার সময় গানটির সাংস্কৃতিক তাৎপর্য আমাদেরকে একটি নতুন রচনার সঙ্গে গানের কথাগুলি ব্যবহারের অনুমতি দিয়েছে। আমরা বুঝতে পেরেছি যে, শ্রোতাদের মূল রচনার সঙ্গে মানসিক সংযুক্তি থাকতে পারে, কিন্তু সমস্ত শিল্প অন্তর্নিহিতভাবে বিষয়ভিত্তিক, যদি আমাদের ব্যাখ্যা কারুর অনুভূতিতে আঘাত করে থাকে, তাহলে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” প্রসঙ্গত কাজী নজরুল ইসলাম, ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত। ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছেন তিনি। নজরুল গীতি নামে পরিচিত তাঁর গানগুলি সম্ভবত বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পরে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয়। পরবর্তীকালে তিনি বাংলাদেশের জাতীয় কবি হন। কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মারা গিয়েছেন। গানটি ১৯২২ সালে ‘বাংলার কথা’ (বাংলার গল্প) ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়েছিল এবং ইসলামের কবিতার বই ভাঙার গানে (মুক্ত ভাঙার গান) অন্তর্ভুক্ত করাহয়েছিল। এটি প্রথম ১৯৪৯ সালে একটি বিখ্যাত লেবেল দ্বারা এবং তারপর ১৯৫২ সালে আরেকটি রেকর্ড লেবেল দ্বারা রেকর্ড করা হয়। যাই হোক, নির্মাতারা এই বিষয়ে উত্তর দিলেও স্বয়ং রহমান এই বিতর্কে কোনও প্রতিক্রিয়া দেন নি। 

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি