পুরভোটের ফলপ্রকাশের পর ফের আক্রান্ত তৃণমূল! তেলিয়ামুড়ায় জারি ১৪৪ ধারা

পুরভোট মিটতেই দাঁত ও নখ বের করে বিরোধীদের আক্রমণ করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। ত্রিপুরায় গত রবিবার পুরভোটের রেজাল্ট বের হয়েছে, যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোট মিটতেই দাঁত ও নখ বের করে বিরোধীদের আক্রমণ করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। ত্রিপুরায় গত রবিবার পুরভোটের রেজাল্ট বের হয়েছে, যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। সন্ত্রাস, মারামারি ও দেদার ছাপ্পা মেরে সমস্ত পুরভোট দখল করলেও মাত্র তিনমাসের সংগঠনে ভালো ফল করেছে তৃণমূল। ঝুলিতে একটি আসন উঠলেও ভালো ভোট পেয়েছে ঘাসফুল শিবির। আর সেই রাগটাই ঘাসফুল শিবিরের উপর দেখাচ্ছে ত্রিপুরা বিজেপি।

জানা গিয়েছে, ভোটের ফলপ্রকাশের পর ফের উত্তপ্ত হয়েছে ত্রিপুরা। খোয়াই জেলার তেলিয়ামুড়া অঞ্চলে অশান্তি শুরু হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সমর্থক বোঝাই একটি বাসে হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় তিনজন পুলিস সহ মোট ১২ জন আহত হন। এরপরই গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রত্যেক আহত ব্যক্তিকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের কাউন্টিং এর জন্য গিয়েছিল তৃণমূলের কিছু কর্মীরা। আচমকাই তেলিয়ামুড়েতে রাস্তায় তাঁদের বাস আটকে আক্রমণ করে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন তিনজন পুলিশ আধিকারিক।

এই বিষয়ে খোয়াইয়ের পুলিশ সুপারিন্ডেন্ট কিরণ কুমার জানিয়েছেন, ‘দুষ্কৃতীদের হামলায় মোট ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন পুলিশ কর্মীও রয়েছেন। এলাকায় শান্তি বজায় রাখতে তেলিয়ামুড়া পুর পরিষদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান