চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছকভাঙা গল্প নিয়ে আয় তবে সহচরীতে জমজমাট সপ্তাহ

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা ধারাবাহিকের এক গতে বাঁধা ছকে যেন বাঁধাধরা গল্প শশুড়ি বৌমার কূটকচালি।

আর সেখানেই যেন বাজিমাত করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘আয় তবে সহচরী’।

শাশুড়ি বৌমার সম্পর্কের সমীকরণই বদলে দিয়েছে এই সিরিয়াল। বরফি আর সহচরী কলেজের বন্ধু। শুধু শাশুড়ি বৌমার সম্পর্কই নয় বন্ধুতার বয়সকেও যেন পাল্টে দিয়েছে।

নানা ছল করে কলেজে যেতে হয় সহচরীকে। অপূর্ণ স্বপ্নকে সত্যি করার জন্য সে একেবারে বদ্ধপরিকর।

আর সেখানেই আলাপ বরফির সঙ্গে। তবে গল্পে টুইস্ট আসছে সহচরীর ছেলে টিপুর বিয়ের দিন।

ইতিমধ্যেই স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে যে ছবি বা প্রোমো এসেছে তাতে দেখা যাচ্ছে টিপুকে বিয়ে করছে বরফি।

ছাদনাতলায় কনের সামনে দাঁড়িয়ে তার বরের সঙ্গে এক্কেবারে বিয়ে সেরে ফেলল বরফি।

শুধু তাই নয় এরপর দেখা যাচ্ছে বাড়ি ফিরে সবার রোষের মুখে সে। কিন্তু তাকে থোড়াই কেয়ার করে বরফি।

পুলিশ তো রীতিমত থতমত। পুলিশকে বলতে শোনা গেল ‘আমি ভালবাসলে বৌমা, আর পিছনে লাগলে অ্যাটম বোমা।

বাড়িশুদ্ধু সবার সামনে বরফিকে বলতে দেখা যাচ্ছে ‘বউ শাশুড়ি মারকাটারি’।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ