তেলঙ্গানায় নির্মীয়মান স্টেডিয়ামের দেওয়াল ধসে মৃত্যু ৩ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: নির্মীয়মান স্টেডিয়ামের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন তিন শ্রমিক। গুরুতর জখম হয়েছেন আরও ১০ শ্রমিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঙ্গা রেড্ডি জেলার মইনাবাদে একটি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছিল। সোমবার আচমকাই নির্মীয়মাণ স্টেডিয়ামের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই সময়ে কাজে ব্যস্ত ছিলেন কমপক্ষে ২০ শ্রমিক। হুড়মুড়িয়ে নির্মাণকার্যের একাংশ ভেঙে পড়ায় নিজেদের বাঁচানোর সুযোগ পাননি ওই শ্রমিকরা। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান তারা।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। ধ্বংসস্তুপ সরিয়ে দু’জনের নিথর দেহ উদ্ধার করেন। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়েই নির্মাণকার্য চালাচ্ছে ঠিকাদার সংস্থা। একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে নালিশ জানানো হলেও টনক নড়েনি। পুলিশের এক মুখপাতর জানিয়েছেন, নির্মাণকার্যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান