আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনে দুবাই না নিয়ে যাওয়ার জের, স্ত্রীর ঘুষিতে মৃত্যু স্বামীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জন্মদিন পালনের জন্য দুবাইয়ে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেছিলেন স্ত্রী। কিন্তু সেই বায়না মেটাননি স্বামী। এ নিয়ে শুরু হয়েছিল দাম্পত্য কলহ। ঝগড়ার সময়ে আচমকাই স্বামীর মুখ লক্ষ্য করে সপাটে ঘুষি চালালেন ক্রুব্ধ স্ত্রী। আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হতভাগ্য স্বামী। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার মহারাষ্ট্রের পুণের ওয়ানবাড়িতে। ঘাতক স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ওয়ানবাড়ি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৬ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন নিখিল খান্না ও রেণুকা খান্না (৩৮)। নির্মাণ শিল্পের পণ্য সামগ্রী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন নিখিল। বিয়ের পর থেকেই দামী উপহার দেওয়ার জন্য স্বামীর কাছে বায়না ধরতে থাকেন রেণুকা। এবার জন্মদিনে দুবাইয়ে নিয়ে যাওয়ারও আবদার জানান। কিন্তু স্ত্রীর সেই আবদার মেটাননি নিখিল। শুক্রবার দুপুরে দুবাই না নিয়ে যাওয়া নিয়ে নিখিলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রেণুকা। চলতি বছরের জন্মদিনটি অন্তত দিল্লিতে আত্মীয়দের সঙ্গে কাটানোর জন্য নিয়ে যাওয়ার বায়না ধরেন। স্ত্রীর কোনও কথার জবাব দেননি নিখিল। আর তাতেই মেজাজ হারিয়ে আচমকাই স্বামীর মুখ লক্ষ্য করে সজোরে ঘুষি চালান রেণুকা।  

ওই ঘুষির পরেই নিখিলের বেশ কয়েকটি দাঁত ভেঙে যায়। নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। জ্ঞান হারিয়ে ফেলেন। পড়শিরা চি‍ৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা নিখিলকে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছন। কিন্তু চিকি‍ৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে নিখিলের।   

 

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ