Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছুটির দিনে ব্যারাকপুরে খোশমেজাজে হাজির হলেন জাহ্নবী, কারণ কী?

তাঁকে দেখতে কাতারে কাতারে ভিড় জমালেন ব্যারাকপুরের বাসিন্দা। এমনকী জাহ্নবী কাপুর আসার খবর শুনে নির্ধারিত সময়ের আগেই ভক্তমহল পৌঁছে যান। জাহ্নবীও সঠিক সময়ে সেখানে পৌঁছে যান। জুয়েলারি সংস্থার মুখ তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই কলকাতায় থেকে ঘুরে গেলেন বলি ডিভা ক্যাটরিনা কাইফ। উপলক্ষ জনপ্রিয় জুয়েলারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, কলকাতায় ওই জুয়েলারী সংস্থার নতুন আউটলেট উদ্বোধনের জন্যেই কলকাতায় হাজির হয়েছিলেন বলি সুন্দরী। তবে শুধু ক্যাটরিনা নয়, ওই জুয়েলারী সংস্থার মুখ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, জাহ্নবী কাপুর-সহ
আরও অনেকে। ক্যাটরিনাকে দেখতে সেদিন শহরে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে লোকজন। যদিও বলিউড সেলিব্রিটিরা আজকাল প্রচারে কলকাতায় আসছেনই। বাংলায় এসে তাঁদের মুখে বাংলা কথাও শুনতে উদ্যত হন ভক্তরা।

যাই হোক, এবার ক্যাটরিনার পর একই সংস্থার মুখ হিসেবে ব্যারাকপুরে এলেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে লাইমলাইটে এসেছিলেন তিনি। এরপর থেকে নানা সময়ে তাঁর অভিনয় প্রতিভাও লাইমলাইটে উঠে আসছে। একাধারে গোটা কয়েক ছবি করে ফেলেছেন তিনি। মায়ের মতো তাঁর শিরায় শিরায় যে অভিনয় প্রশংসিত, তা বলাই বাহুল্য! রবিবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে হঠাৎ করেই হাজির হলেন জাহ্নবী কাপুর। হঠাৎ করেই ছুটির দিনেও ব্যস্ত হয়ে উঠল ব্যারাকপুর। তাঁকে দেখতে কাতারে কাতারে ভিড় জমালেন ব্যারাকপুরের বাসিন্দা। এমনকী জাহ্নবী কাপুর আসার খবর শুনে নির্ধারিত সময়ের আগেই ভক্তমহল পৌঁছে যান। জাহ্নবীও সঠিক সময়ে সেখানে পৌঁছে যান। জুয়েলারি সংস্থার মুখ তিনি।

তাদেরই আমন্ত্রণে মুম্বই থেকে উড়ে এসেছেন জাহ্নবী। এদিন অভিনেত্রীর জন্য ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার। গোলাপি রঙা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন জাহ্নবী। সঙ্গে ছিল মানানসই গয়নাও। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে গয়না নিয়ে ভালবাসার কথা জানান শ্রীদেবী কন্যা। একই সঙ্গে পা মেলান তাঁর গান ‘নদিয়া পার’-এর সঙ্গে। উৎসুক জনতার দিকে তাকিয়ে খোশমেজাজে জমিয়ে দিলেন জাহ্নবী একাই। এই মুহূর্তে বলিউডে প্রথম সারির অভিনেত্রীর মধ্যে জাহ্নবী কাপুর আছেই। তাঁর ফিগার, সৌন্দর্য, প্রেম সবটাই আলোচ্য বিষয়। তাঁর প্রথম ছবি জুড়ে ছিল একাধিক কলকাতার পথ-ঘাটের দৃশ্য।শুট করেছিলেন ভিক্টোরিয়ার সামনে, রেড রোডে। তাঁকে শেষ দেখা যায় অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বাওয়াল’-এ। ছবিটি ওটিটিতে প্রকাশিত হলেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত পেয়েছিল।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর