কলকাতা লিগের ডার্বিতে গরহাজির মোহনবাগান, ওয়াকওভার পেল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হলো। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামলেন না মোহনবাগানের খেলোয়াড়রা। এক ঘন্টা অপেক্ষা করার পরে ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি। মাঠে দল না নামানোয় আইএফএ’র শাস্তির মুখে পড়তে পারে সবুজ মেরুন ব্রিগেড। যদিও আইএফএ’র সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘মোহনবাগানকে কোনও শাস্তি দেওয়া হবে কি না এটা আইএফএ-র কমিটি ঠিক করবে।’

কলকাতা ফুটবল লিগে আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তবুই নিয়ম রক্ষার জন্য মাঠে নামার কথা ছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। আচমকাই আইএফএ’র পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। সেই ঘোষণার পরেই গত গত সোমবার আইএফএ-কে চিঠি লিখে ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল মোহনবাগান। যদিও সেই অনুরোধ খারিজ করে দেয় আইএফএ। পরে আরও এক চিঠিতে ম্যাচ পিছিয়ে দেওয়ার পাশাপাশি নৈহাটির পরিবর্তে যুবভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন সবুজ মেরুনের কর্তারা। কিন্তু সেই অনুরোধও খারিজ হয়ে যায়। তার পরেই লাল হলুদ শিবিরের বিরুদ্ধে টিম না নামানোর সিদ্ধান্ত নেয় মোহনবাগান কর্তারা। এদিন দুই দলের ডার্বি যে হচ্ছে না, তা জেনে গিয়েছিলেন সমর্থকরা। ফলে ফাঁকাই ছিল নৈহাটি স্টেডিয়ামের দর্শক গ্যালারি।

দুপুর দুটোয় ম্যাচ শুরুর কথা থাকলেও প্রায় দু’ঘণ্টা আগেই ইস্টবেঙ্গলের টিম বাস ফুটবলারদের নিয়ে পৌঁছে গিয়েছিল স্টেডিয়ামে। লাল-হলুদ ফুটবলারেরা মাঠে নেমে ওয়ার্ম-আপও করতে থাকেন। কিন্তু মোহনবাগানের কোথাও দেখা মিলছিল না। ম্যাচ রেফারি জানান, এক ঘণ্টা অপেক্ষা করা হবে। তার মধ্যেও মোহনবাগানের ফুটবলারেরা মাঠে হাজির না হলে ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করা হবে। তিনটের সামান্য পরেই ইস্টবেঙ্গলকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। চির শত্রু দলের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করার পরিবর্তে তিন পয়েন্ট পেয়ে যাওয়ায় খুশি নন লাল-হলুদ শিবিরের ফুটবলাররাও।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩