সন্দীপ্তার এনগেজমেন্টের ছবির সঙ্গে বলিউড সিনেমার তুলনা নেটিজেনদের

রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তা আর সৌম্যর এনগেজমেন্টের ছবিগুলি ভাইরাল হয়েছে। হালকা রঙের শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। আর মানানসই পাঞ্জাবিতে সৌম্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক উইকেট ফেলছেন তারকারা। অগ্রহায়ণ মাস শুরু হতেই একেবারে বিয়ের লাইন লেগেছে টলিউডে। যদিও ২০২৩ সালের গোটা বছর জুড়েই একাধিক অভিনেত্রী র বিয়ে হয়েছে। গত ২৭ নভেম্বর বিয়ে করেছেন টলিউডের এলিজেবল বেচলর পরমব্রত চট্টোপাধ্যায়। শেষমেশ অনুপম রায়ের প্রাক্তন কেই মন দিলেন তিনি, গাঁটছড়া বাঁধলেন তাঁর সঙ্গে। আগামী ১৫ ডিসেম্বর বিয়ে টলিউডের আরেক বিখ্যাত জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক। দিন দুয়েক আগেই বিয়ে সারলেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। ডাক্তার বরের গলায় দিয়েছেন মালা। তবে এবার অপেক্ষা টলিউডের আরেকটি বিগ ফ্যাট ওয়েডিং-এর। আগামী ৭ ডিসেম্বর বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। মাস কয়েক আগেই হবু বরের পরিচয় সামনে এনেছিলেন অভিনেত্রী।

যিনি একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে কর্মরত। ইতিমধ্যেই আইবুরো ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে তাঁর। এদিন তিনি সারলেন বাগদান, একেবারে বলিউড স্টাইলে। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। আজ সন্দীপ্তা এনগেজমেন্টের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। ক’দিন আগেই সৌম্যর বক্ষলগ্না হয়ে ধরা দিয়েছিলেন সন্দীপ্তা। লাল রঙের শাড়ি পরে সেরেছেন প্রি-ওয়েডিং ফটোশুট। তা শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি। কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এভাবে অপেক্ষা করব। সৌম্য মুখোপাধ্যায়, তৈরি তো?’ রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তা আর সৌম্যর এনগেজমেন্টের ছবিগুলি ভাইরাল হয়েছে। হালকা রঙের শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। আর মানানসই পাঞ্জাবিতে সৌম্য।

দুজনে রোমান্টিক মেজাজে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ছবিগুলি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই বলিউড সিনেমার সঙ্গে তুলনা করেছেন। সৌম্য আর সন্দীপ্তার প্রেমের বয়স দুই বছর। এর আগে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তার প্রেম নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে। ২০২২ সালের জুন মাসে প্রথম সৌম্যর সঙ্গে সম্পর্কে শীলমোহর দেন সন্দীপ্তা। একটি হাসিমুখের সেলফি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘গল্প হলেও সত্যি।আমাদের পছন্দগুলো বেশ এক রকম। সৌম্য ঘুরতে, খেতে খুব ভালোবাসে, আমিও তাই। আলাপ হওয়ার পরে মনে হয়েছিল, মানুষটা সৎ, ভরসা করা যায় ওর উপর।’ গত ২ ডিসেম্বর হয়েছে তাঁদের আংটি বদল। তাঁদের বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। হবে না কোনও কন্যাদান।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির