শরদ থেকে আদিত্য, মমতার মুম্বই সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি, জানালেন খোদ নেত্রী

ঙ্গলবার মুম্বই পৌঁছেই রাতে প্রথমে বৈঠক করবেন আদিত্য ঠাকরের সঙ্গে। এছাড়াও বৈঠক করার কথা শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গেও

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে ব্যাপক জনসমর্থন পেয়ে ফের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য শিল্প। রাজ্যে শিল্পের জোয়ার আনতে ফের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাসের ২০ ও ২১ তারিখ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসবে সেই বাণিজ্য সম্মেলন। আর তাকেই হাতিয়ার করে বাংলায় বিনিয়োগ টানতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মুম্বই সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ওখানে একটি শিল্প সম্মেলন রয়েছে। তাতে আমাকে আমন্ত্রন জানানো হয়েছে। আমি যাব বাংলার কথা তুলে ধরব। বাংলাই কিন্তু ভবিষ্যৎ, আর সেখানেই আমার কলকাতায় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছি তাতে সকল উপস্থিত শিল্পপতিদের আমন্ত্রণ জানাব।’

তিনি আরও জানিয়েছেন, ‘আজ মুম্বই গিয়েই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যাব। সেখান থেকে পুলিশ মেমোরিয়ালে যাব। আগামিকাল আমার সঙ্গে সিটিজেনদের একটা বৈঠক রয়েছে। জাভেদ আখতার, শাবান আজমিরা আসবেন। সেখান থেকে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করব।’ উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মমতা জানিয়েছেন, ‘ওনার সার্জারি হয়েছে একটা। আপাতত বিশ্রামে রয়েছেন। সংক্রমণের জন্য চিকিৎসকরা দেখা করতে দিচ্ছেন না। তবে উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে আমার সঙ্গে দেখা করতে আসবে। তারপরেই বাণিজ্য সম্মেলনে যাব।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন। শিল্প সম্মেলন নিয়ে আলোচনা ও বিরোধী জটে শান দেওয়া। রাতেই কলকাতা থেকে আট টার বিমানে মুম্বই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বই পৌঁছেই রাতে প্রথমে বৈঠক করবেন আদিত্য ঠাকরের সঙ্গে। এছাড়াও বৈঠক করার কথা শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গেও। 

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’