ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই গোয়া সফরে যাচ্ছেন অভিষেক

মঙ্গলবার রাতেই মুম্বই সফরে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন একাধিক কর্মসূচিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতেই মুম্বই সফরে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন একাধিক কর্মসূচিতে। জাতীয় স্তরের রাজনীতিতে মোদি বিরোধী জোটের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই হাজির থাকবেন অভিষেক। তারপরেই কলকাতায় ফিরে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়া যাবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার পাশাপাশি পশ্চিম ভারতের এই দ্বীপরাজ্যে সংগঠন বিস্তার করছে তৃণমূল কংগ্রেস। যার গুরুদায়িত্ব রয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। ২০২২ গোয়াতে বিধানসভা নির্বাচন আর তার আগেই ফের সমুদ্র সৈকত রাজ্যে দলের সংগঠন দেখতে যাচ্ছেন অভিষেক।

জানা গিয়েছে, ১২ ডিসেম্বর তিনি যাবেন গোয়ায়। সেখানে দু’দিনের কর্মসূচি রয়েছে অভিষেকের। সেখানে গিয়ে দলের সংগঠনের বিস্তার ও পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা করবেন অভিষেক। গোয়ায় নির্বাচন এগিয়ে আসছে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর দিচ্ছেন সংগঠনে। গোয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন খ্যাতনামা টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি, কোরিওগ্রাফার রেমো ফার্নান্ডেজ। এসেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা লুইজিনহো ফালেরিও। গত সোমবারই এনসিপির একমাত্র বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমা কলকাতায় এসেছেন। দেখা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জল্পনা রয়েছে অভিষেকের গোয়া সফরেই তৃণমূলে যোগ দিতে পারেন চার্চিল আলেমা। এছাড়াও গোয়াতে রাজনৈতিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

ছটপুজোর সময়েই অভিষেকের তিনদিনের সফরে গোয়া যাওয়ার কথা ছিল। কিন্তু সেসময় দলের অন্য কাজ পড়ায় সফর স্থগিত রাখা হয়। তারপরেই ত্রিপুরায় পুরভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিষেক ও মঙ্গলে মমতার সঙ্গে মুম্বই সফরে যাওয়ার জন্য সদা ব্যস্ত অভিষেক। তবে মুম্বই থেকে ফিরেই অভিষেকের গোয়া সফর কার্যত নিশ্চিত।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’