SSC ২০১৬ সালের চাকরি প্রাপকদের নোটিস পাঠানোর নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের প্রত্যেককে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের  বিশেষ ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে মোট ২৩ হাজার ৫৪৯ জন কর্মী চাকরি পেয়েছিলেন ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায়।

SSC নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক বলেন, ডিসেম্বর মাসের বেতন দেওয়ার আগে ২০১৬ সালে নিয়োগ পাওয়া গ্রুপ ডি, গ্রুপ সি কর্মী, নবম – দশম ও একাদশ – দ্বাদশের শিক্ষকদের নোটিস দিয়ে এই মামলার কথা জানাতে হবে। শুধু তাই নয় সেই নোটিসে সই করিয়ে তা জমা দিতে হবে আদালতে। সবাইকে নোটিস  দেওয়া হয়েছে কি না তা আদালতকে জানাবেন নোডাল অফিসার।  এই নোটিস  দিয়ে  তাঁদের জানানো হবে ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি এখন কলকাতা হাই কোর্টে চলছে। একই সঙ্গে বলা হবে, এই মামলা সম্পর্কে যদি তাঁদের কিছু বলার থাকে, তবে তাঁরা সে কথা আদালতে এসে জানাতে পারেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে গঠিত ২ সদস্যের বেঞ্চে চলছে মামলাগুলির শুনানি।  সুপ্রিমের নির্দেশে ৬ মাসের মধ্যে শেষ হবে SSC নিয়োগ সংক্রান্ত সকল মামলা। সিবিআই তরফে এদিন  জানিয়েছে আগামী ৯ জানুয়ারি তারা এই মামলায় চূড়ান্ত রিপোর্ট পেশ করবে।  এই মামলার পরবর্তী শুনানি ১২ জানুয়ারি।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা