উগ্রপন্থা ছেড়ে তাঁত বুনেই স্বনির্ভর এই গ্রাম, যেন রূপকথার উত্থান!

আমাদের কোনওরকমে বেঁচে থাকার জন্যও কঠিন লড়াই করতে হত। কিন্তু এখন তাঁত বুনে আমরা সবাই ভালো আয় করছি

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গি, উগ্রপন্থীদের চাপে পড়ে গ্রামের মানুষদের হাতে তুলে নিতে হয়েছিল রাইফেল বা বন্দুক। তবে সেই অভিশপ্ত সময় পার করে আজ এই গ্রাম স্বনির্ভর। যেন রূপকথার উত্তরণ। কারণ এখন অসমের কোকড়াঝোড়ের সেই ময়নাগুড়ি গ্রামই তাঁতিদের জন্য বিখ্যাত। ভারত-ভুটান সীমান্তের এই গ্রাম এখন পরিচিত তন্তুবায়দের গ্রাম বা hub of weavers হিসাবে। কীভাবে সম্ভব হল এই উত্থান? আসুন সেই গল্পই জানাই আপনাদের।

কোকড়াঝোড় থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ময়নাগুড়ি গ্রাম। আগেই বলেছি এই গ্রাম ভারত-ভুটান সীমান্তের কাছে। গ্রামের ৬৬টি পরিবারের বাসিন্দারা মূলত আদিবাসী রাভা জনজাতির। বর্তমানে এই গ্রামের সব পরিবারেই তাঁত পাবেন। আজ তাঁত বুনেই এই গ্রামের মানুষ ভালো টাকা রোজগার করছেন। কিন্তু কয়েক বছর আগেই এই এলাকায় ছিল উগ্রপন্থীদের উৎপাত। নিত্যদিন কোকরাঝড়ে খুনখারাপি লেগেই থাকতো। কিন্তু আজ এখানেই ফুল ফুটেছে থুড়ি তাঁত বস্ত্র তৈরি হচ্ছে।

এখানকার বাসিন্দাদের বক্তব্য, যখন এখানে জঙ্গিরা শাসন করত সেই সময়ে আমাদের দুঃখের শেষ ছিল না। আমাদের কোনওরকমে বেঁচে থাকার জন্যও কঠিন লড়াই করতে হত। কিন্তু এখন তাঁত বুনে আমরা সবাই ভালো আয় করছি। এখানকার মহিলারাও মাসে ৫-৬ হাজার টাকা আয় করেন তাঁত বুনে। অর্থাৎ, একেকটি তাঁত থেকে এই আয় হয়, পরিবারের আয় আরও বেশি। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এখন নিয়মিত আসেন এখানকার হ্যান্ডলুম সামগ্রী কিনে নিয়ে যান। সবমিলিয়ে একটি গ্রাম আজ এতটাই বিখ্যাত হয়েছে, যে তা গোটা দেশের কাছেই রোল মডেল হয়েছে।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক