পর্যটনশিল্পে জোয়ার আনতে নয়া উদ্যোগ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি : পর্যটন ক্ষেত্রে উন্নয়নে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার পুরুলিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত টুরিস্ট গাইডদের পাশে দাঁড়াল রাজ্য। জেলা প্রশাসনের ওয়েবসাইটে এই সব টুরিস্ট গাইডদের নাম ও মোবাইল নম্বর নথিভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এই সরকারি গাইডরা যাতে আয়ের মুখ দেখতে পারেন, সেজন্যই এই বিশেষ ব্যবস্থা নিল পর্যটন দফতর।

সম্প্রতি পুরুলিয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক রজত নন্দার উপস্থিতিতে ৬৯ জন প্রশিক্ষণপ্রাপ্ত গাইডদের হাতে জ্যাকেট, টুপি ও ব্যাচ তুলে দেয় রাজ্যের পর্যটন দফতর। জেলার পর্যটন কেন্দ্রের হোটেলের সঙ্গে আলাদাভাবে গাইডদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়। এই সব গাইডদের সারা বছর ধরে যাতে আয় সুনিশ্চিত থাকে, সেজন্য হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

এই প্রসঙ্গে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা জানান, উৎকর্য বাংলা থেকে এই সব গাইডদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত গাইডরা রাজ্যের পর্যটন বিভাগের তালিকাভুক্ত হলেন। এই সব গাইডরা যাতে সারা বছর ধরে কাজ পান, সেই বিষয়টিই মাথায় রাখা হচ্ছে।

এর আগে গত বছর বাধমুন্ডি ব্লকে ৫৪ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এরপর পুরুলিয়া শহরে ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়। গত বছর যারা প্রশিক্ষণ নিয়েছিলেন, তাদের মধ্যে কয়েকজন কাজও শুরু করে দিয়েছেন।

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ