ইজরায়েল ফুটবল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে পুমা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বের আর্জিকে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যায় মেতে উঠেছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। আর নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার মূল্য চোকাতে হচ্ছে ইজরায়েলের জাতীয় ফুটবল দলকে। আগামী বছর থেকে আর ইজরায়েলের জাতীয় ফুটবল দলের স্পনসর হিসাবে যুক্ত থাকছে না বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা পুমা। মঙ্গলবার পুমার এক মুখপাত্র ওই খবর স্বীকার করে নিয়েছেন।

২০১৮ সাল থেকে ইজরায়েলের জাতীয় ফুটবল দলের স্পনসর হিসাবে যুক্ত হয়েছিল জার্মানির বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা পুমা। ইজরায়েলের জাতীয় ফুটবল দলকে ক্রীড়াসামগ্রী সরবরাহের জন্য চুক্তি করেছিল। কিন্তু ওই চুক্তির জেরে বিতর্কে জড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংস্থাটি। এমনকি পুমার নিজস্ব কর্মীরাই সংস্থার ক্রীড়া সামগ্রী বয়কটের ডাক দিয়েছিলেন।  ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে পুমাকে।

মঙ্গলবার এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে পুমার মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরেই ইজরায়েলের জাতীয় ফুটবল দলের স্পনসর হিসাবে সংস্থার চুক্তি শেষ হচ্ছে। নতুন করে আর চুক্তি করা হবে না। শুধু ইজরায়েল নয়, সার্বিয়া-সহ আরও কয়েকটি দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে সংস্থা চুক্তি নবীকরণের পথে হাঁটবে না। পরিবর্তে নতুন কয়েকটি দেশের জাতীয় দলের সঙ্গে স্পনসর হিসাবে যুক্ত হবে। যদিও গাজায় যুদ্ধ চালানোর কারণেই ইজরায়েল ফুটবল দলের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা মানতে চাননি ওই মুখপাত্র।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন