‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে ধরতে গিয়ে গতকাল, শুক্রবার বীরভূমের শান্তিনিকেতনের লাইক বাজারে গুলিবিদ্ধ হন এক কনস্টেবল। ওই দুষ্কৃতীর ছোড়া গুলি পায়ে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের। তারপরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকা ছেড়ে পালায় রতন শেখ। তড়িঘড়ি ওই কনস্টেবলকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। আপাতত তিনি বিপদমুক্ত। আর সেই খবর পেয়েই আজ, শনিবার আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে সোজা বর্ধমান মেডিক্যাল কলেজে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তিনি গিয়েই থেমে থাকেননি, মেডিক্যাল কলেজ চত্বর থেকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পুলিশকে নির্দেশ দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘রতন শেখ একজন দাগি আসামী। ৩৬টি মামলা ছিল ওর বিরুদ্ধে। কীভাবে দুর্গাপুজোতে জামিন পেল সেটা তদন্ত করা হবে। খতিয়ে দেখা হবে। সরকারি আইনজীবীর ভূমিকাও খতিয়ে দেখা হবে। তবে ও পালিয়ে পার পাবে না। আশেপাশেই আছে, পুলিশ ঠিক খুঁজে নেবে। এরা সব বিগত ১৫ বছরের প্রোডাক্ট। ছয় মাসে পরিষ্কার করা মুশকিল। তবে ব্লিচিং দিয়ে পরিষ্কার শুরু করেছি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর পুলিশকে লক্ষ্য করে কেউ গুলি করলে, চুপ করে বসে থাকবে না। আত্মরক্ষার জন্য যা করার করবে। পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য। বিশ্বজিৎ সেদিন গুলি চালায়নি। ওর রক্ত বৃথা যাবে না। ওকে প্রয়োজনে এসএসকেএমে নিয়ে গিয়ে চিকিৎসা করাব। এখন আর আগের সরকার নেই। পুলিশের গায়ে হাত পড়লে আমি চুপ করে ঘরে বসে থাকব না।’

আরও পডুন: ‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

বিশেষজ্ঞমহলের ধারণা, এদিন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর ভিজিট সর্বস্তরে বিশেষ বার্তা দিল। খোদ মুখ্যমন্ত্রী এক আহত কনস্টেবলকে দেখতে গিয়েছেন, তাতে পুলিশের মনোবল আরও বাড়ল বলেই মনে করছেন অনেকে।

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত