‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জমানায় মানুষের একাধিক অভিযোগের মধ্যে অন্যতম ছিল তোলাবাজি সংস্কৃতি। সেই সংস্কৃতি থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়ে রাজ্যে ক্ষমতাতে এসেছে বিজেপি। কিন্তু পালাবদলের রাজ্যে আদৌ তোলাবাজি বন্ধ হয়েছে? বোধ হয় হয়নি। কারণ খোদ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘তোলাবাজি সংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে পারিনি। এটা আক্ষেপের বিষয়।’ এবার সেই একই রকমের আক্ষেপের সুর রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের গলায়। তাঁরও দাবি, পালাবদল হলেও রাজ্যে তোলাবাজি পুরোপুরি বন্ধ হয়নি।

আজ, শনিবার এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, ‘আমি জানি এটা। রাজ্যে তোলাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। তাই অস্বীকার করব না। তবে এটা খুবই দুঃখজনক ব্যাপার। তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন মানুষের আস্থা ফেরত আসবে না। তাই রাজনৈতিক হোক কিংবা অর্থনৈতিক দিক থেকে আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে। তাই সেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের তোলাবাজি সংস্কৃতি বন্ধ করতে হবে। আমার কেন্দ্রে কিছুটা বন্ধ করতে পারলেও, ১০০ শতাংশ পারিনি। এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেখান থেকে বেরোতে হবে। সেই চেষ্টা চালাচ্ছি।’

আরও পডুন: স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

তিনি আরও বলেন, ‘তোলাবাজি বন্ধ করতে শুধু সরকারের সদিচ্ছা যথেষ্ট নয়, এর জন্য গোটা রাজনৈতিক মহলের সহযোগিতারও প্রয়োজন। এই প্রবণতা বন্ধ করতে রাজনৈতিক মহলের সকলেরই সদিচ্ছা থাকতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি করতে গেলে, এই তোলাবাজি বিষয়টি বন্ধ করতে হবে।’

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত