রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ছট পুজো। আর সেই ছট পুজো উপলক্ষ্যে গঙ্গার ঘাটগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। আগামিকাল রবিবার ছট পুজোতে কলকাতা-হাওড়া মিলিয়ে একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাটগুলি পরিদর্শন করবেন তিনি। লঞ্চে করে গঙ্গা থেকেই সরেজমিনে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি অংশ নেবেন পুজোতেও। গত দুদিন ধরে হাওড়ার শিবপুর, উত্তর ২৪ পরগনার জগদ্দলে ছট পুজোর সামগ্রী বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী। বদলের বাংলায় বড় করে ছটপুজো করতে নির্দেশ দিয়েছেন তিনি। তাই এবারে ছট পুজোতেও মুখ্যমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

সেই কথা মাথাতে রেখেই আজ, শনিবার লঞ্চে করে হাওড়ার গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই। ছটপুজোয় পুণ্যার্থীদের জন্য সরকারি তরফে ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি। মন্ত্রী উমেশ রাইয়ের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বালির বিধায়ক সঞ্জয় সিংহ, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, পুর কমিশনার তেজস্বী রানা-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ছটপুজো উপলক্ষ্যে হাওড়ার রামকৃষ্ণপুর, শিবপুর, নাজিরগঞ্জ, ঘুসুড়ির মতো গঙ্গার ঘাটে জেলা প্রশাসনের তরফে পুণ্যার্থীদের জন্য নানারকম ব্যবস্থা করা হয়েছে। ঘাটের আশেপাশে থাকা জঙ্গল সাফ করা হয়েছে। পর্যাপ্ত আলো, বায়োটয়লেট, মহিলাদের জন্য চেঞ্জিং রুমের ব্যবস্থা, প্রচুর সিসিটিভিও লাগানো হয়েছে।

আরও পডুন: শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

বিষয়টি নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, ‘প্রথমবার রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী গঙ্গার ঘাটগুলি ঘুরে দেখবেন। হাওড়ার একটি ঘাটে নেমে পুজোও করবেন। তাই ঘাটগুলির সমস্ত ব্যবস্থাপনা রাজ্য সরকারের তরফে ঠিকমতো হয়েছে কি না তা আমরা ঘুরে দেখলাম।’

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার