শালবনির জমির মালিকানা সত্ত্ব পেল Jindal Group

যে ৩৮০০ একর জমি জিন্দলদের লিজ়ে দেওয়া হয়েছিল এবং অব্যবহৃত হয়ে পড়েছিল সেই জমিরই মালিকানা সত্ত্ব পেয়ে গেল জিন্দাল গোষ্ঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেড় দশক আগে বাম জমানায় পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার শালবনিতে(Shalbani) প্রায় ৪৩০০ একর জমি অধিগ্রহণ করে তা তুলে দেওয়া হয়েছিল Jindal Group’র হাতে। ঘোষণা করা হয়েছিল সেখানে ইস্পাত কারখানা(Steel Plant) গড়বে Jindal Group। সেই জমির মধ্যে ৩৮০০ একর জমি জিন্দলদের লিজ়ে দেওয়া হয়েছিল। তত্‍কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। তার পর থেকেই অবশ্য এলাকায় মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পায়। জিন্দলরা ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করে সেখানে কিছু অংশে সিমেন্ট কারখানা গড়ে। বাকি প্রায় ৮০ শতাংশ জমি পড়েই ছিল। সম্প্রতি এই জমির মাপজোকও হয়। কয়েক মাস আগে শালবনিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, জিন্দল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরত দেবে। তার পরে স্পেনে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা গড়ার ব্যাপারে উত্‍সাহ দেখানোর পর থেকেই জল্পনা শুরু হয়, তা হলে কি শালবনিতে, জিন্দলদের জমির অব্যবৃহত অংশেই হবে সেই কারখানা? সেই জল্পনার অবসান ঘটিয়ে ওই জমির মালিকা সত্ত্ব এবার Jindal Group’র হাতেই তুলে দিল রাজ্য সরকার।

শালবনির ৩৮০০ একর জমি সম্প্রতি Free Hold করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। জিন্দল গোষ্ঠীকেই জমির মালিকানা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি জানিয়েছেন, ওই জমি Free Hold হয়েছে। এর আগে লিজ়ে ছিল। প্রশাসন সূত্রে খবর, এ নিয়ে ইতিমধ্যে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। জানা গিয়েছে, লিজ়ে থাকা সরকারি জমি ইচ্ছুকদের মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শিল্প-সহ নানা ক্ষেত্রে এই প্রক্রিয়া চালু হয়েছে। সেই সূত্রেই শালবনির ওই জমির মালিকানা পেল জিন্দল গোষ্ঠী। এখন জিন্দলরা যেমন চাইবেন, ওই জমি সে ভাবেই ব্যবহার করা হবে। জমিতে আরও নতুন শিল্পও হতে পারে। সেক্ষেত্রে সৌরভের কারখানা শালবনির পরিবর্তে পশ্চিম মেদিনীপুর জেলারই গোয়ালতোড়ে প্রয়াগ ফিল্মসিটির জমিতে তৈরি হতে পারে বলে শোনা যাচ্ছে। শিল্প নিয়ে পরের পর ঘোষণা শুনে আসছে শালবনি। এখানকার জমিদাতাদের দাবি— কারখানা আর কাজ। জমিদাতা সংগঠনের নেতা পরিষ্কার মাহাতো জানিয়েছেন, ‘আমরা চাই নতুন শিল্প হোক, মানুষ কাজ পাক। যে জমি আমরা শিল্পের জন্য দিয়েছি, সেখানে শিল্পই করতে হবে।’

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪