মসজিদে ঢুকে ইহুদিদের ধর্মীয় গান ইজরায়েলি সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি : মসজিদে ঢুকে ইহুদিদের ধর্মীয় গান গাইলেন এক ইজরায়েলি সেনা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ার পর ওই সেনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ইজরায়েলের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী ইতামার বেন-জির জানিয়েছেন, ‘এই সময় সেনাদের পাশে থাকতে হবে আমাদের। তবে যুদ্ধের সময় তাদের এমন কাজ করা উচিত নয়।‘

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মসজিদের ভিতরে ইজরায়েলি সেনা যে প্রার্থনা করছিলেন সেটা আসলে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকার গান। ‘ইউ কেম টু ভ্যানিস দ্য ডার্কনেস’-এর মতো গানের লাইন ভেসে আসছিল মসজিদ থেকে। এখানেই থেমে থাকেননি ওই সেনা। মসজিদে ঢুকে মাইক হাতে নিয়ে ইসলাম ধর্মকে বিদ্রুপ করতেও দেখা গিয়েছে তাঁকে।

এই ঘটনা সামনে আসতেই ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, ইতিমধ্যে ইজরায়েলি সেনাদের মসজিদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তা আইডিএফের নীতিবিরুদ্ধ। এই ধরনের কাজকে কোনওভাবেই সমর্থন করা হয় না।

এদিকে সোশ্যাম মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, ইজরায়েলি সেনারা জুতো পড়ে মসজিদের মধ্যে ঢুকেছেন। এই দৃশ্যটি প্রকাশ্যে আসার পর অনেককেই সরব হতে দেখা গিয়েছে। অনেকেই জানিয়েছেন, মসজিদ মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে খুবই পবিত্র স্থান। তাই এই স্থানে জুতো পড়ে ঢোকা ইজরায়েলি সেনাদের উচিত হয়নি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?