উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফর্ম ফিলাপের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফর্ম ফিলাপের জন্য যেখানে ২০০ টাকা ধার্য করা হয়েছে, সেখানে অতিরিক্ত আরও ২০০ টাকা নেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।এই ঘটনায় স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ দেখাল কাঁকসা গোপালপুর উচ্চ  বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার দুপুর থেকে বিদ্যালয় চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ফর্ম ফিলাপের জন্য অতিরিক্ত ২০০ টাকা নেওয়ার প্রতিবাদে পরিচালন সমিতির সদস্যদের আটক করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারী এক পড়ুয়া এই প্রসঙ্গে জানান, কেন বাড়তি টাকা নেওয়া হচ্ছে জানতে চেয়েছিলাম।কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারেননি। উল্টে বলা হয়েছে, প্রশ্নপত্রের জন্যও নাকি টাকা দিতে হবে।

কেন এভাবে ফর্ম ফিলাপের জন্য বাড়তি টাকা নেওয়া হচ্ছে, সেবিষয়ে টিচার ইনচার্জ সুচেতা পোদ্দার জানিয়েছেন, গত বছর পরীক্ষার্থীদের থেকে যে টাকা নেওয়া হয়েছে, এই বছরও একই টাকাই নেওয়া হচ্ছে। পরীক্ষার ফি বাবদ বাড়তি টাকা নেওয়া হচ্ছে কিনা জানা নেই।  

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী