ইরানের থানায় বন্দুকবাজের হামলায় নিহত ১১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের এক থানায় অতর্কিতে হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ। নির্বিচারে চালানো গুলিতে ১১ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহেমাতি জানিয়েছেন, ‘তেহরান থেকে প্রায় ১,৪০০ কিলোমিটার (৮৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাস্ক শহরে  এই  ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। এই হামলার জেরে একজন পুলিশ কর্মকর্তা এবং বেশ কয়েকজন সেনা প্রাণ হারান। শুধু তাই নয় সেখানে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়।‘

প্রসঙ্গত , সিস্তান ও বালুচিস্তান প্রদেশ ইরানের স্বল্পোন্নত অঞ্চলগুলোর একটি। শুক্রবারের  হামলার জন্য  ইরানের  জইশ আল-আদল নামক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করেছেন। এই প্রথম নয় এরআগে  জইশ আল-আদল নামক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইরানের একটি বাসে হামলা চালায়। সেই হামলার জেরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্য প্রাণ হারান। গত কয়েক বছরে সিস্তান বেলুচিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

জানা গিয়েছে, এই হামলাকারী গোষ্ঠী বেলুচিস্তানের জনগণের স্বাধীকার ও জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করছে । সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গি ও ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে নিম্ন পর্যায়ের বিদ্রোহের অংশ হিসেবে পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে।  তবে আচমকাই এদিনের হামলার জেরে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। থানা চত্বরে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা। তবে বারবার থানায় হামলার জেরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি