মাহির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তরে কী বললেন নায়িকা?

বৃহস্পতিবার মাহি তাঁর আসনের গোদাগাড়ী উপজেলায় গিয়েছিলেন। সেখানে যেতেই তাঁর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। বেশ কিছু গণমাধ্যমের শিরোনাম হয় যে, ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইলেন মাহি’।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন বাংলাদেশের সাংসদ নির্বাচনে একের পর এক মনোনয়ন পত্র জমা দিয়েও বাদ পড়ছিলেন ঢাকাই ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকা মাহিয়া মাহি। নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েও কাজের কাজ হয়নি। শেখ হাসিনার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পত্র জমা দিলেও মনোনয়নপত্র পাননি মাহি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের মধ্যে মাহিয়া মাহির নাম ঘোষণা করেননি। আসলে এবার বাংলাদেশের সংসদ নির্বাচনে রাজনীতির বাইরে কাউকে মনোনয়নপত্র দেয়নি আওয়ামী লীগ। সুতরাং স্পষ্ট ছিল যে, মাহি রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়ার কারণে দলীয় মনোনয়ন পাননি। কিন্তু তবুও হাল ছাড়েননি তিনি।

দিন কয়েক আগে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসনের জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সেটাও হাতছাড়া হয়। ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। কিন্তু অভিনেত্রীর সাক্ষরের ক্ষেত্রে কিছুটা গন্ডগোল হওয়ার দরুণ তাঁর মনোনয়ন বাতিল হয়। তাও হাল ছাড়েননি। মনোনয়ন ফিরে পেতে আপিল করেছিলেন তিনি। অবশেষে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির পর এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল থাকায় তিনি বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন। কিন্তু তবুও তাঁর বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ।

বৃহস্পতিবার মাহি তাঁর আসনের গোদাগাড়ী উপজেলায় গিয়েছিলেন। সেখানে যেতেই তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। বেশ কিছু গণমাধ্যমের শিরোনাম হয় যে, ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইলেন মাহি’। কিন্তু অভিনেত্রী বলছেন অন্য কথা। বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি তাঁর। বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে মাহিয়া মাহি ক্যাপশনে লেখেন— ‘কিছু কিছু নিউজ পোর্টাল খবর প্রকাশ করেছে যে, আমি আচরণবিধি লঙ্ঘন করে মাঠে প্রচারণা শুরু করে দিয়েছি। তবে বিষয়টি এমন নয়।’

এখানেই থামেননি তিনি। ফেসবুক লাইভে এসে মাহি বলেন, ‘আমি সবার উদ্দেশে বলতে চাই— ফেসবুকে আমি একটি পোস্ট করেছি। যেখানে ক্যাপশনে লেখা— গোদাগাড়ী উপজেলা, চরআষাঢ়দহ ইউনিয়ন, রাজশাহী ও শেষে ১৪ ডিসেম্বর, ২০২৩। মূলত গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়দহ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি। এটি বিচ্ছিন্ন একটি গ্রাম। সেখানের কেউ আমাকে চেনে না। আমি তাদের সঙ্গে পরিচিত হতেই সেখানে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে আমি কোনো ভোট চাইনি। আমি যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইব, আমার তো কোনো প্রতীকই নেই। আমি কীভাবে ভোট চাইব?’ সঙ্গে মাহি তাঁর ফেসবুকে জুড়ে দেন বেশ কিছু ছবি। এরপরেই বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের