মাথা পিছু আয়ে ফের ভারত-পাকিস্তানকে টেক্কা বাংলাদেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার মাথা পিছু আয়ে পড়শি দুই দেশ ভারত ও পাকিস্তানকে টেক্কা দিল বাংলাদেশ। এ নিয়ে টানা চার বছর মাথা পিছু আয়ে ভারতকে পিছনে ফেলল বাংলাদেশ। আর পাকিস্তানের চেয়ে টানা আট বছর এগিয়ে রইল। বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে ভারতের পরেই দক্ষিণ এশিয়ায় স্থান বাংলাদেশের। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঘোষণায় অনেকটাই স্বস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭১ সালে পাকিস্তান ভেঙে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের। স্বাধীনতার পরেই বাংলাদেশের অর্থনীতিকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসাবে আখ্যা দিয়েছিলেন অর্থনীতিবিদরা। স্বাধীনতা লাভের ৫০ বছর বাদেই সেই তলাবিহীন ঝুড়ির দেশ অর্থনীতির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অনেক দেশকেই টেক্কা দিয়েছে। ২০২০ সালে মাথা পিছু আয়ে প্রথমবারের মতো ভারতকে টপকে গিয়েছিল বাংলাদেশ। করোনা অতিমারীর প্রভাবে ওই বছর ভারতের মাথা পিছু আয় দাঁড়িয়েছিল ১,৮৭৭ ডলার। আর বাংলাদেশের মাথা পিছু আয় দাঁড়িয়েছিল ১,৮৮৮ ডলার। তার পর ২০২১, ২০২২ সালেও মাথা পিছু আয়ে ভারতের থেকে এগিয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালেও ব্যতিক্রম ঘটেনি। চলতি বছরে বাংলাদেশের মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২,৬২১ ডলার আর ভারতের ২,৬১২ ডলার।

অন্যদিকে মাথা পিছু আয়ে ২০১৬ সালেই পাকিস্তানকে টপকে গিয়েছিল বাংলাদেশ। ওই বছর পাকিস্তানে মাথা পিছু আয় ছিল ১,৪৬৮ ডলার। আর বাংলাদেশের মাথা পিছু আয় দাঁড়িয়েছিল ১,৬৫৯ ডলার। চলতি বছর অর্থা‍ৎ ২০২৩ সালে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২,৬২১ ডলার। উল্টোদিকে পাকিস্তানের মাথা পিছু আয় সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১,৪৭১ ডলারে।

শুধু যে মাথা পিছু আয়ে ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে, তাই নয়। মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রেও পড়শি দুই দেশকে টেক্কা দিয়েছে। বাংলাদেশে কর্মক্ষমদের মধ্যে যেখানে মহিলাদের হার ৩৫ শতাংশ, সেখানে ভারত ও পাকিস্তানে ওই হার যথাক্রমে ২৩ ও ২০ শতাংশ।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন