সংসদ হানায় যুক্ত ষষ্ঠ অভিযুক্তকে পাকড়াও করল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ হানায় জড়িত থাকার অভিযোগে মহেশ কুমাওয়াত নামে আরও একজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। মূলত সংসদ হানার মূলচক্রী ললিত ঝা-কে দিল্লি থেকে পালানোয় সাহায্য করার অপরাধেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করা হল।

গত বুধবার দুপুরে আচমকাই সংসদ চলাকালীন লোকসভার দর্শক গ্যালারি থেকে ঝাঁপিয়ে সাংসদদের বসার আসনে পৌঁছে যান ডি মনোরঞ্জন ও সাগর শর্মা নামে দুই যুবক। দুজনেই কর্নাটকের মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ইস্যু করা দর্শক পাস নিয়ে লোকসভায় ঢুকেছিলেন। সাংসদ আসনে পৌঁছে যাওয়ার পরেই মনোরঞ্জন ও সাগর সাংসদদের লক্ষ্য করে রং বোমা ছুড়তে থাকেন। প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়লেও সম্বি‍ৎ ফিরে পাওয়ার পরে দুজনকেই পাকড়াও করেন সাংসদরা। তাদের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

মনোরঞ্জন এবং সাগর যখন লোকসভার ভিতরে রং বোমা ছুড়ছিলেন তখন সংসদ ভবনের বাইরে ‘তানাশাহি নেহি চলেগা’ বলে শ্লোগান দিয়ে হুলুস্থুলু বাঁধিয়ে দেন নীলম ও আনমোল নামে আরও দুই যুবক-যুবতী। তাদেরও গ্রেফতার করা। চার জনকে জেরা করেই পুলিশ জানতে পারে সংসদ হানার মূল পরিকল্পনাকারী বিহারের বাসিন্দা ললিত ঝা। তাকে ধরতে হন্য হয়ে ঝাঁপিয়েছিল দিল্লি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেন ললিত। পাঁচ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে বা ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পাতিয়ালা হাউস কোর্ট পাঁচ ধৃতকে জেরার জন্য সাতদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। ঘটনার পুনঃর্নির্মাণের জন্য অনুমতি চেয়ে ইতিমধ্যেই দিল্লি পুলিশের পক্ষ থেকে  লোকসভার সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি