দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দিলেন রাহুলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল টিম ইন্ডিয়া। প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ৪৬.২ ওভারে ২১১ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক কে এল রাহুল ছাড়া আর কোনও ব্যাটারই জ্বলে উঠতে পারেননি। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মঙ্গলবার সেন্ট জর্জেস পার্কে প্রোটিয়াদের মুখোমুখি হয়েছিল রাহুল বাহিনী। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেই ধাক্কা খায় ভারত। প্রথম বলে চার হাঁকানোর পরে দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। এর পর তিলক ভার্মা ও সাই সুদর্শন জুটি বেঁধে ধাক্কা সামলে ওঠার চেষ্টা চালান। যদিও বেশিদূর এগোতে পারেননি তিলক। ব্যাক্তিগত ১০ রানে নান্দ্রে বার্গারের বলে আউট হন। তার পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বোলারদের পাল্টা শাসন করেন সাই সুদর্শন ও টিম ইন্ডিয়ার অধিনায়ক কে এল রাহুল। তৃতীয় উইকেটে দুজনে ৬৮ রানের জুটি গড়েন। দুরন্ত ছন্দে থাকা সাই সুদর্শনকে (৬২) ফিরিয়ে জুটি ভাঙেন লিজ্জাদ উইলিয়ামস।

চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালান রাহুল। যদিও স্যামসন সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র ১২ রান করে ফিরে যান। এর পরে রিঙ্কু সিং ও টিম ইন্ডিয়ার অধিনায়ক জুটি বেঁধে প্রোটিয় বোলারদের সামলানোর চেষ্টা চালান। নিজের অর্ধশতরানের পরেই নান্দ্রে বার্গারের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাহুল (৫৬)। আর তিনি ফিরতেই হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভাতের ব্যাটিং লাইন আপ। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নিজের প্রতিভার ছাপ রাখতে পারেননি রিঙ্কু সিং (১৭)। অক্ষর পটেল (৭) এবং কুলদীপ যাদব (১) দ্রুত আউট হওয়ায় চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। আভেশ খান ও আরশদীপ সিং জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। আরশদীপ সিংকে (১৮) ফেরান বেউরান হেনড্রিকস। ৪৭তম ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন আভেশ (৯)। মাত্র ২১১ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার