‘সুরাহা না হলে বিক্ষোভ চলবে,’ সাসপেন্ডেড সাংসদদের পাশে দাঁড়িয়ে বললেন সৌগত

পেগাসাস ও কৃষি বিল নিয়ে চলতি বছরের বাদল অধিবেশনে উত্তপ্ত হয় রাজ্যসভা। এই দুই ইস্যুতে ওয়ালে নেমে আন্দোলন চালায় ২০ জন বিরোধী সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: পেগাসাস ও কৃষি বিল নিয়ে চলতি বছরের বাদল অধিবেশনে উত্তপ্ত হয় রাজ্যসভা। এই দুই ইস্যুতে ওয়ালে নেমে আন্দোলন চালায় ২০ জন বিরোধী সাংসদ। যার মধ্যে ১২ জন সাংসদকে গত সোমবার চলতি অধিবেশনে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমা চাইলে ভাবতাম কিন্তু এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাংসদদের শীতকালীন অধিবেশনে কক্ষে প্রবেশ নিষেধ। যা নিয়ে সংসদের ভিতরে ও বাইরে উত্তাল পরিস্থিতি। আন্দোলন চালাচ্ছেন তৃণমূল, কংগ্রেস, অকালি, টিআরএস সহ বাকি দলের সাংসদরা। এইভাবে গোটা অধিবেশনে সাংসদদের সাসপেন্ড ভারতের সংসদীয় ইতিহাসে বিরল ঘটনা। বুধবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে তেমনটাই জানালেন সাংসদ সৌগত রায়।

তিনি জানিয়েছেন, ‘আমি প্রথম লোকসভায় আসি ১৯৭৭ সালে। মোরারজি দেশাই তখন প্রধানমন্ত্রী। ১৯৭৯ সালে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলাম। সেই থেকে পার্লামেন্ট দেখছি। মাঝে অনেকদিন ছিলাম না। বিধানসভায় ছিলাম। আবার ২০০৯ সালে ফেরত আসি। এইরকম সংসদীয় অবনমন কোনওদিনও দেখিনি। পার্লামেন্টারি স্ক্রুটিনি ধীরে ধীরে ছেড়ে দেওয়া হচ্ছে। লোকসভা, রাজ্যসভা যা কমিটিতে পাঠায়, সেগুলো কমে যাচ্ছে। অরডিনান্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। বর্ষাকালীন অধিবেশনে আলোচনা ছাড়াই রাতের অন্ধকারে সমস্ত বিল পাশ করা হয়েছে। সুতরাং আইন নিয়ে সংসদে আলোচনায় হচ্ছে না।’

এইভাবে গত অধিবেশনের ঘটনার জন্য পরের অধিবেশনে শাস্তি দেওয়া বিরল ঘটনা। সেই প্রসঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর দিকে আঙুল তুলে সৌগত রায় জানিয়েছেন, ‘রাজ্যসভায় ১২ জন সাংসদকে যেভাবে সাসপেন্ড করা হল, সেটা খারাপ। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ১২ জনের মধ্যেও বিভাজন সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে শাসকদল। আমি জানি দু’জন সাসপেন্ডেড সাংসদকে ডেকে পাঠানো হয়েছিল। চেয়ারম্যান নিজে ডেকে পাঠিয়েছিলেন। তাঁরা যাননি। সেইজন্য অনেক অনেক ধন্যবাদ তাঁদের। আমরা ডিসরাপশন করব না। তৃণমূল সেই নীতিতে বিশ্বাসী নয়। আমাদের দু’জন সদস্যকে বাইরে রেখে আলোচনায় অংশ নেওয়া বেদনাদায়ক। কিন্তু, আমি চাইব যে পার্লামেন্টে আলোচনা চলুক। দুঃখপ্রকাশ তো সরকারের করা উচিত। রাতের অন্ধকারে কৃষি বিল পাশ করা হয়েছিল। আমাদের অবস্থান চলবে। যদি সুরাহা না হয়, তাহলে ২৩ ডিসেম্বর অবধি বিক্ষোভ চলবে।’

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’