জম্মু ও কাশ্মীরের সেনা ক্যাম্পে অগ্নিকাণ্ড, নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেনা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার অগ্নিকাণ্ডটি  জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনা ক্যাম্পে ঘটেছে। আচমকাই এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ২জন শ্রমিক। জানা গিয়েছে, নিহতরা হলেন বছর ৫৫-এর  সাম্বার পরশোতম এবং বছর ৪৫-এর কাঠুয়ার সোম রাজ। পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, অর্ণোদা গাট আর্মি ক্যাম্পে একটি দর্জির দোকান চালাচ্ছিলেন এই দুই জন শ্রমিক। আর সেই সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

রাত আড়াইটে নাগাদ আগুন লাগার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ বাহিনী। তবে ততক্ষণে  আগুনে দগ্ধে প্রাণ হারিয়েছেন দুই জন শ্রমিক। ইতিমধ্যেই সেই শ্রমিকের দেহ তাঁর পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে ডোডায় সেনা ক্যাম্পে।

উল্লেখ্য, এই সেনা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম নয় এরআগেও এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি ভুটানের সেনা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি এমনই হয়  যে আগুনের গ্রাসে পুড়ে যায় গোটা  সেনা ঘাঁটি। তবে সেই অগ্নিকাণ্ডে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বারবার কি করে সেনা ক্যাম্পে এই আগুন লাগার ঘটনা ঘটছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিনের অগ্নিকাণ্ডের জেরে জম্মু পুলিশ তদন্ত শুরু করেছে। কি করে সেনা ক্যাম্পে এই আগুন লাগলো তা নিয়ে উঠছে প্রশ্ন।  এই অগ্নিকাণ্ডের জেরে ডোডায় সেনা ক্যাম্পে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক