হরিদ্বারে ইটভাটার দেওয়াল তাসের ঘরের মতো ধসল, মৃত ৬ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধসে পড়লো ইটভাটার দেওয়াল। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের লাবোলি গ্রামে । মঙ্গলবার সকালে হরিদ্বারের ইটভাটার দেওয়াল আচমকাই ধসে পড়ে। এই ঘটনার জেরে প্রাণ হারান ৬ জন শ্রমিক। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় হরিদ্বারের পুলিশ। খবর পেয়ে পুলিশ সুপার প্রমেন্দ্র দোভাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ বিভাগ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত শ্রমিকদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এই ঘটনা নিয়ে পুলিশ সুপার জানিয়েছেন,’ সকাল সাড়ে আটটা নাগাদ আমরা খবর পাই যে মঙ্গলৌর থানার লাম্বোলি গ্রামে একটি ইটভাটার দেওয়াল ধসে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন এসএসপি প্রমেন্দ্র দোভাল। তপবে এদিনের এই ঘটনার পর পুলিশ এবং প্রশাসন তৎপর হয়ে ওঠে।

প্রসঙ্গত এই ঘটনা প্রথম নয় । এরআগেও ইটভাটায় এমন ঘটনা ঘটেছে। চলতি বছর মার্চ মাসে ছত্তীসগঢ়ের মহাসামুন্দ জেলায় কাজ সেরে রাতেই ইটভাটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন বেশ কয়কে জন শ্রমিক। তারপর সকালে  ৫ জন শ্রমিকের  দেহ উদ্ধার হয়।  প্রাথমিক ভাবে মনে করা  হয়েছিল, ইঠভাটার ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের।  এই ঘটনার রেশ কাটিয়ে উঠতেই ফের হরিদ্বারে ঘটলো ইটভাটার দেওয়াল ধসের ঘটনা। তবে এদিনের ঘটনা নিয়ে হরিদ্বার পুলিশ শুরু করেছে তদন্ত।

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ