‘আমার অনুমতির প্রয়োজন নেই’, আরবাজের দ্বিতীয় বিয়ে নিয়ে সেলিম খান

তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, এটা কোনো অপরাধ নয়। আমি তাদের জন্য খুব খুশি এবং বর ও কনেকে আশীর্বাদ করেছি। তবে ছেলের বিয়ে নিয়ে আমি তাঁর সঙ্গে কোনও আলোচনা করিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড সুপারস্টার সলমান খানের দাদা আরবাজ খান। সেলিব্রিটি মেকআপ শিল্পী সুরা খানের গলাতেই দিয়েছেন মালা। এই মূহুর্তে আরবাজের বিয়ের কারণে আলোচনায় রয়েছে সলমান পরিবার। অভিনেতা নিজে এখনও বিয়ের পিঁড়িতে না বসলেও তাঁর দাদারা নিজের জীবন এক্কেবারে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। আরবাজ এবং সোহেল দুজনেই প্রথম বিয়ে করেও তা ভেঙেছেন। ১৯৯৮ সালে মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। ১৯ বছরের মাথায় সেই সংসার তাঁদের ভেঙে যায়। ২০১৭ সালে তাঁরা বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন। এরপর বিখ্যাত মডেল জর্জিয়া আন্দ্রেয়ানির প্রেমে পড়েন আরবাজ।কিন্তু তাও এ বছর এসে ভেঙে যায়, আর আরবাজের সঙ্গে সুরার দেখা হয় তাঁদের পরবর্তী ছবির শুটিংয়ে। লিভ-ইনে তাঁরা বিশ্বাসী নন, তাই শীঘ্রই নিকার সিদ্ধান্ত নেন।

ওদিকে বাবার বিয়েতে আরবাজ মালাইকার পুত্র আরহানকেও দেখা যায় হাসি মুখে বাবার বিয়েতে আনন্দ করছেন তিনি। বাবার সঙ্গে গানও গেয়েছেন। তাঁদের বোন অর্পিতা খানের বাড়িতেই বিয়ের আসর বসেছিল আরবাজের ২৪ ডিসেম্বর। সেখানে উপস্থিত ছিলেন গোটা খান পরিবার, সেলিম সালমা, সোহেল, তার ছেলে, সলমান সকলেই। তবে আরবাজের বিয়েকে কেন্দ্র করে নেটপাড়ায় রীতিমতো ঝড় ওঠে। বুড়ো বয়সে দ্বিতীয় বিয়ে, এই নিয়ে কম কটাক্ষের শিকার হননি তিনি। তবে খান পরিবারের দ্বিতীয় বিয়ের প্রথা যেন পরম্পরা। কারণ সলমানের বাবা সেলিম খানও দুবার বিবাহ করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী হলেন হেলেন। সম্প্রতি ছেলের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন আরবাজের বাবা সেলিম।

Newz18-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে সেলিম বলেন, “তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, এটা কোনো অপরাধ নয়। আমি তাদের জন্য খুব খুশি এবং বর ও কনেকে আশীর্বাদ করেছি। তবে ছেলের বিয়ে নিয়ে আমি তাঁর সঙ্গে কোনও আলোচনা করিনি। আমি মনে করেন না যে, এই প্রসঙ্গে আলোচনার কোনও প্রয়োজন আছে। সালমান ও আরবাজ খান দুজনেই তরুণ, শিক্ষিত এবং পরিণত এবং তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। এতে আমার অনুমতির কোনও প্রয়োজন নেই। তিনি আমাকে শুধু বলেছিলেন যে তিনি বিয়ে করতে যাচ্ছেন এবং আমি বলেছিলাম যে এটি ঠিক আছে।” আরবাজ খান ও সুরার সঙ্গে প্রথমবার ‘পাটনা শুক্লা’ ছবির সেটে দেখা হয়েছিল। এখান থেকেই দুজনের বন্ধুত্ব হয় এবং তারপর প্রেম হয়। দম্পতি কিছু সময়ের জন্য একে অপরকে ডেট করেন এবং তারপর বিয়ে করেন।

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়