তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ এরদোয়ানের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল অন্তত ১৬ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন।  তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশের আলিয়াগা এলাকার একটি ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সূত্রের খবর,  ইজমির শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে হাবাস ইস্পাত কারখানায় বিস্ফোরণ ঘটে। সেই সময় কারখানায় একটি বয়লার বদলের কাজ চলছিল। ইজমিরের গভর্নর জানিয়েছেন, কাজ চলাকালীন একটি বড় ক্রেন শিল্প চুল্লির উপর পড়ে যায়। তার জেরেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক ভাবে অনুমান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। ইজমিরের মেয়র সেমিল তুগায় জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরানোর পরেই হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুনঃ কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

বিস্ফোরণের ভয়াবহতা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে মনে হয়েছিল ভূমিকম্প হয়েছে। পরে কারখানার দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে এবং চিমনির কাছে আগুন জ্বলতে দেখেন তিনি। এদিকে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ শ্রমিক সংগঠনগুলির। তাদের দাবি, গত তিন সপ্তাহে সেখানে তিনটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত ১০ বছরে বিভিন্ন দুর্ঘটনায় সাত কর্মীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজান-সহ বিভিন্ন মহল শোকপ্রকাশ করেছে।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’