‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষক, মাদক পাচারকারী ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে কোনও স্থান নেই। আজ, সোমবার দিঘায় গোবর্ধন পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করেছে পুলিশ। সেই ঘটনায় রায়গঞ্জ জেলা পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দিঘা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের বোন, কন্যাদের সঙ্গে অভব্য আচরণ করলে, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটলে রেয়াত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। আমরা পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি৷ যা দরকার তাই করবে৷ আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, রাজ্যে ড্রাগ মাফিয়া, ধর্ষক ও অবৈধ অনুপ্রবেশকারীদের কোনও স্থান নেই।’

পালাবদলের রাজ্যে ধর্ষণ ও খুনের মতো ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। মহিলাদের দিকে আঙুল তুললেই সেটা ভেঙে দেওয়ার মতো নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরেও কিছু দুষ্কৃতী রাজ্যে অপকর্ম করেই চলেছে। তাই তাদের শায়েস্তা করতেই বারবার পুলিশকে কড়া নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বা কলকাতা পুলিশ যাই পদক্ষেপ করুক, তাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু। তাই বারুইপুর হোক কিংবা রায়গঞ্জ। সবকটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে খতম করেছে পুলিশ। যদিও সবক্ষেত্রেই অভিযুক্তরা পুলিশের উপর হামলা চালিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পুলিশের উপর অভিযুক্ত হামলা করলে নিশ্চয় রসগোল্লা খাওয়ানো হবে না। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা করবে।’

আরও পডুন: কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

দিঘা থেকে এদিন রাজ্যের পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে ১৩ হাজার কালীপুজো বেড়েছে। আগের সরকার ঠাকুর বিসর্জনে বাধা দিত। এখন সেই ঘটনা অতীত।’

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪