Loading live market data...
Loading active stocks...
Connecting...

এম ফিল ডিগ্রি বৈধ নয়, পড়ুয়াদের সতর্ক করল UGC

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘এমফিল’ বা ‘মাস্টার অব ফিলোসফি’ ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য দুঃসংবাদ। কারণ, এই ডিগ্রির আর কোনও স্বীকৃতি নেই। বুধবার  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC বিজ্ঞপ্তি প্রকাশ করে, এই বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেছে। বস্তুত, এর আগেই ইউজিসি স্পষ্ট জানিয়েছিল, এমফিল কোর্স বাতিল করা হচ্ছে। কিন্তু, তারপরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় এমফিল কোর্সে ভর্তির প্রস্তাব দিচ্ছে বলে জানিয়েছে ইউজিসি। তাই ফের শিক্ষার্থীদের সতর্ক করল UGC।

উল্লেখ্য, পিএইচডি সর্বোচ্চ ডিগ্রি শিক্ষা ক্ষেত্রে। তারপরেই ছিল এমফিল। মাস্টার অফ ফিলোজফি, অর্থাৎ এমফিল ডিগ্রিকে আগেই অবৈধ বলে ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এদিন বিজ্ঞপ্তিতে বিশ্ব বিদ্যালয় মঞ্জুর কমিশন জানিয়েছে,’  ইউজিসির নজরে এসেছে কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল কোর্সের  জন্য নতুন আবেদন চাইছে। এই বিষয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, এমফিল ডিগ্রি কোনও স্বীকৃত ডিগ্রি নয়। পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি বিষয়ক ইউজিসি-র প্রবিধান-এ স্পষ্টভাবে বলা হয়েছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমফিল ডিগ্রি কোর্সের জন্য আবেদন চাইবে না।‘

পাশাপাশি PhD-র জন্য ন্যূনতম মান ও পদ্ধতি ওই রেগুলেশনে ঠিক করা হয়েছিল। যা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রসঙ্গত, ২০২২-এর ৭ নভেম্বর  নয়া নির্দেশিকা জারি করেছিল বিশ্ব বিদ্যালয় মঞ্জুর কমিশন। সেখানেই স্পষ্টভাবে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে এমফিল কোর্সে ভর্তি বন্ধ করতে হবে। তারপরেও বেশ কয়েকটি বিস্ববিদ্যালয় চলছিল এমফিল কোর্স। তবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই কোর্স চালু রেখেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর