নতুন বছরের শুরুর দিন থেকেই চালু বালুরঘাট-শিয়ালদহ ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছরের শুরুতেই সুখবর দিল রেল মন্ত্রক। আগামী ১ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে   শিয়ালদহ-বালুরঘাট নয়া ট্রেন। উত্তরবঙ্গ সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ ব্যাবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক। আগামী সোমবার বেলা ১২ টায় বালুরঘাট স্টেশন থেকে এই ট্রেনটি প্রথম যাত্রা শুরু করবে । সপ্তাহে ৭ দিনই চলবে  শিয়ালদহ-বালুরঘাটের নয়া এই ট্রেনটি। জানা গিয়েছে,ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদহ টাউন, একালাখি, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং রামপুর স্টেশনে থামবে ।

বালুরঘাট-শিয়ালদহ ট্রেন  সময়সূচি  সম্পর্কে  জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে রাত সাড়ে দশটার সময়। মালদহ পৌঁছবে ভোর ৫.৪০ মিনিটে। সাড়ে আটটায় বালুরঘাট। ডাউন ট্রেনটি বালুরঘাট থেকে সন্ধে‌ সাতটায় ছেড়ে রাত ৯.৪০ মিনিটে মালদহ পৌঁছবে। শিয়ালদহ পৌঁছবে ভোর ৪.২০ মিনিটে।  প্রসঙ্গত, বালুরঘাট শিয়ালদহ নতুন ট্রেন ঘোষণা হতেই জেলাজুড়ে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।  তবে বালুরঘাট-শিয়ালদহ ট্রেন পরিষেবটি কে উদ্বোধন করবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। সামনেই লোকসভা নির্বাচন তাঁর আগেই রাজ্যকে নয়া ট্রেন দিল রেল মন্ত্রক। তাতে খুশী হয়েছেন বালুরঘাটের বাসিন্দারা।

প্রসঙ্গত, বিগত প্রায় দেড় বছর ধরে  বালুরঘাট স্টেশনে পিক লাইন, সিক লাইন ও রেল সেডের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। তা নিয়ে এমন অভিযোগ পেয়ে ডিআরএম সুরেন্দ্র কুমার বিগত কয়েক মাসে একাধিকবার বালুরঘাট স্টেশন পরিদর্শনে এসেছেন।  এবার নতুন বছর থেকেই চলবে বালুরঘাট-শিয়ালদহ ট্রেন পরিষেবা। আর তাতেই জেলা জুড়ে খুশির হাওয়া।

 

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার