ঘরে ঘটি বাটি থাকলে ঠোকাঠুকি হয়: রথীন ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ:নহাটা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।২’রা জানুয়ারি থেকে শুরু হল নহাটা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব উদযাপনী অনুষ্ঠান। মঙ্গলবার সকালে রোড রেসের(Road Race) মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর এই প্লাটিনাম জয়ন্তী উদযাপনে অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

খাদ্যমন্ত্রীর(Food Minister) সাথে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁর পুলিশ সুপার জয়ীতা বোস, অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, বাগদা এসডিপিও স্পর্শ নীলাঙ্গী, বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা দাস কর, গাইঘাটা(Gaigahta) পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী সহ বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তনীরা। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। নহাটা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব উদযাপনী অনুষ্ঠানে এসে রথীন ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ,অধিকাংশ রেশন ব্যবস্থায় রেশন দেওয়া হয়েছে। তারা আমাদের কাছে যে দাবি করেছিল আমরা বলেছি কেন্দ্রের কাছে করতে।

কারন ওরা যে অর্থ পায় তার অর্ধেক আমরা দিই ও কেন্দ্র অর্ধেক দেয় । আমাদের মুখ্যমন্ত্রী আগেই ৫ পয়সা বাড়িয়েছে। ওরা বুঝতে পেরেছে। আমার মনে হয়না এ খুব একটা দাগ কাটবে। ডিলারদের বিক্ষোভ নিয়ে বিজেপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রেশন ডিলারদের(Ration Delar) কেন্দ্রীয় নেতা প্রহ্লাদ মোদী। সেখান থেকে দাদাকে বলে কমিশনটা বাড়িয়ে দিক তাহলে তো সমস্যা মিটে যায় ।তৃণমূলের আদি নব্য দ্বন্দ্ব প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ঘরে ঘটি বাটি থাকলে ঠোকাঠুকি হয়।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী