রাজ্যজুড়ে ১০২ অ্যাম্বুলেন্স সার্ভিস চালকদের ধর্মঘট ,ভোগান্তিতে রোগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সিটু ইউনিয়নের মদতে এমার্জেন্সি সার্ভিস ১০২ অ্যাম্বুলেন্স চালকদের রাজ্যজুড়ে ধর্মঘট শুরু হয়েছে বুধবার সকাল থেকে। সংস্থার নিউটাউনের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। আর এর দরুন চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন মুমূর্ষু রোগী এবং তার আত্মীয় স্বজনরা।জি ভি কে গ্রিন হেলথ সার্ভিসেস এর ১০২ অ্যাম্বুলেন্স চালকরা(Ambulance Drivers) বুধবার সকাল থেকেই সমস্ত জেলায় ধর্মঘটে সামিল হয়েছে। অ্যাম্বুলেন্স চালকেরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়েই ধর্মঘটের পথে নেমেছেন।

জরুরী পরিষেবাকে শিকেয় তুলে দিয়ে বুধবার দুপুরে মিছিল করে তারা উপস্থিত হন এই সংস্থার নিউটাউন এর অফিসের সামনে। এই আন্দোলনের ফলে বুধবার সকাল থেকেই জেলায় ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবার একটা বড় অংশের পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। মূলত তাদের দাবি চালক এবং তার সহযোগী দের বেতন বাড়াতে হবে, নির্দিষ্ট সময়সীমা বেশি ডিউটি (Duty)করানো যাবে না, ডিউটি করলে অতিরিক্ত সময়ের ওভারটাইম পারিশ্রমিক দিতে হবে। তাদের অভিযোগ বিভিন্ন অনৈতিক কারণে ২৬ জন এম্বুলেন্স ড্রাইভার এবং তার সহযোগী দের কে বসিয়ে দেওয়া হয়েছে।

তাদেরকে অভিলম্বে চাকরিতে পুনরায় বহাল করতে হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ কাজের দরুন অ্যাম্বুলেন্স চালকদের ক্ষয়ক্ষতি এবং মৃত্যু হচ্ছে সেই ব্যাপারে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। আরও অভিযোগ, বেসরকারি সংস্থা জি ভি কে গ্রিন হেলথ সার্ভিসেস(G V K Green Helath Services), ড্রাইভারদের নিযুক্তের সময় ১৫০০০ টাকা ট্রেনিং ফি বাবদ নিলেও তাদের আলাদা কোন ট্রেনিং দেওয়া হয় না। একাধিক দাবি-দাবা নিয়ে আন্দোলনে বুধবার সকাল থেকে সামিল হয়েছেন অ্যাম্বুলেন্স চালক ও সহযোগিরা। এই বিক্ষোভকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনার না করে তার জন্য কিছু পুলিশ ফোর্স (Police Force)মোতায়েন করা হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্স- এর মত জরুরী পরিষেবা বন্ধ রেখে এই ধরনের আন্দোলনের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ