ভিকি যাদব খুনে ধৃত পাপ্পু সিংয়ের ফের ২দিনের পুলিশি হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: জগদ্দলে ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে বুধবার ফের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। পাপ্পু সিং-কে দুই দফাতে ১২দিন পুলিশ হেফাজতে নিয়েও কোনও তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ। সেই কারণেই ফের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারক। এদিন পাপ্পু সিংয়ের হাজিরার জন্য গোটা আদালত চত্বর কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। গোটা এলাকায় মোতায়ন করা হয়েছিল প্রচুর সংখ্যক র‍্যাফ।যদিও আদালতে ঢোকার সময় পাপ্পু সিং আগের দিনের মতোই অভিযোগ করেন, ‘আমাকে ফাঁসিয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।’

ভিকি যাদব খুনের মামলায় হেফাজতে না পাওয়ার পরেই ২০২২ সালের ১৪ অক্টোবর জগদ্দলে রাজ পাণ্ডে নামে এক তৃণমূল কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় পাপ্পুকে শ্যেন অ্যারেস্ট দেখিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান পুলিশের আইনজীবী। সেই আর্জি মঞ্জুর করেন বিচারক। দুই দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।  

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,জগদ্দলের তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় তদন্তে নেমে ব্যারাকপুরের তৃণমূল  সাংসদ অর্জুন সিংহের ভাইপো পাপ্পু সিংকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। পরে আরও দুই দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল ব্যারাকপুর আদালত।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ