ফের কামারহাটিতে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের গুলি চালানোর ঘটনা ঘটল রাজ্যে। বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি চলে। এদিন দুপুরে আসিফ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় কিছু দুষ্কৃতী। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এদিন দুপুরে কামারহাটির ষষ্ঠীতলা এলাকায় আসিফ ওরফে কাল্লু নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুই থেকে তিন জন দুষ্কৃতী। কাল্লুর হাতে ও পায়ে গুলি লাগে। গুলি করার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় কাল্লুকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১৩ রাউন্ড গুলি চলেছে। এই ঘটনার পরই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, পুলিশ তা তদন্ত করে দেখছে। এই গুলি চালানোর ঘটনায় কারা কারা জড়িত রয়েছেন, পুলিশ তাও খতিয়ে দেখছে। যে সব দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, তাদের খোঁজেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

এর আগে এই উত্তর ২৪ পরগনাতে একাধিক শুট আউটের ঘটনা ঘটেছে। গত বছর পাণিহাটিতে এক স্থানীয় কাউন্সিলারকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে প্রাণ হারান ওই কাউন্সিলার। শুধু পাণিহাটিতেই নয়, বারাকপুরে একটি সোনার দোকানেও শুট আউটের ঘটনা ঘটে। দোকানের মধ্যে ঢুকে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। নতুন বছর পড়তেই ফের আরও একটি ঘটনা ঘটে গেল উত্তর ২৪ পরগনায়।

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, অভিনব উদ্ভাবনকে কুর্নিশ নেটা নাগরিকদের

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক