দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

০ রানে ভারতের ৬ উইকেট হারানোর পরে কী করলেন অনুষ্কা?

নিজস্ব প্রতিনিধি: খেলায় জিত হোক বা হার, স্বামীর পাশে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে অভিনেত্রী অনুষ্কা শর্মা। স্বামীর সাফল্যে যেমন শিশুদের মতো উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় তাঁকে, তেমনই ব্যর্থতায় তাঁর মুখে নেমে আসে অমানিশার ছায়া। শুটিং না থাকলে স্বামীর খেলা দেখতে সটান হাজির হন ভিআইপি বক্সে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আফ্রিকায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দেখতে হাজির হয়েছেন।

বুধবার কেপটা্ঞউনে দ্বিতীয় টেস্টে ভিআইপি বক্সে বসেই কিং কোহলির খেলা দেখছিলেন অনুষ্কা। পাশে ছিলেন আর এক ভারতীয় ব্যাটার কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। আর প্রথম দিনের পড়ন্ত বেলায় যখন ভারতীয় ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল, তখন বক্সে বসে উত্তেজনায় কী করছিলেন বিরাট জায়া, তা ইতিমধ্যেই সম্প্রচার মাধ্যমের দৌলতে ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিরাট আউট হয়ে সাজঘরে ফেরার সময়ে বিস্ময় আর উত্তেজনায় দুই হাত দিয়ে কার্যত মুখ ঢেকে ফেলছিলেন। বিশ্বাসই করতে পারেননি, ওই রকম শট খেলে সাজঘরে ফিরবেন বিরাট। শুধু তাই নয়, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজদের ‘আয়ারাম-গয়ারাম’ এর ভূমিকায় দেখে চোখে মুখে বিস্ময় ফুটে উঠেছিল কে এল রাহুলের স্ত্রী আথিয়ারও। যদিও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে দ্বিতীয় টেস্ট জিতেছেন রোহিত শর্মারা।  

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ