মাঝ আকাশে ভেঙে পড়ল বিমানের দরজা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মাঝ আকাশে ভেঙে পড়ল আলাস্কা এয়ারলাইন্সের বিমানের দরজা। যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রী। এই ঘটনাটি আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানে ঘটেছে। জানা গিয়েছে, আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স উড্ডয়নের কয়েক মিনিট পরেই মাঝ আকাশে একটি দরজা ভেঙে যায়। এই ঘটনার পরেই বিমানটিকে জরুরি অবতারণ করা হয়।

ইতিমধ্যেই বিমানের সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা  গিয়েছে, মাঝ কেবিনের প্রস্থানের দরজাটি বিমান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে।  এই ঘটনার পরেই আলাস্কা এয়ারলাইন্সের তরফে জানান হয়েছে, ‘পোর্টল্যান্ড থেকে অন্টারিও, সিএ (ক্যালিফোর্নিয়া) এএস ১২৮২ বিমানটি রওনা হওয়ার পরপরই এই ঘটনাটি ঘটে ।এই ঘটনার পরেই পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সেই সময় বিমানটিতে ১৭১ জন সদস্য সহ ৬ জন ক্রু ছিল।

এই পুরো  ঘটনাটি নিয়ে রিয়েল-টাইম এয়ারক্রাফট মুভমেন্ট মনিটর ফ্লাইটরাডার ২৪ এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে। সেখানে  জানান হয়েছে , বিমানটি  যখন সর্বোচ্চ ১৬,৩২৫ ফুট উচ্চতায় ছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। তবে কি করে এই ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে  আলাস্কা এয়ারলাইন্স। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিমানে এই ঘটনায় প্রশ্ন উঠেছে  যাত্রী নিরাপত্তা নিয়ে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর