‘রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার’, অডিও বার্তায় বললেন শেখ শাহজাহান

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালির ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তাঁকে। শনিবার গোপন ডেরা থেকে এমনই বার্তা দিলেন সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইতিমধ্যে শেখ শাহজাহানকে খুঁজে বের করতে লুক আউট নোটিশ জারি করল ইডি।

এদিন তৃণমূল নেতা শেখ শাহজাহান জানান, ‘ইডি-সিবিআই যেটা করছে, সেটি হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। আমি কোনওদিন কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত নই। অপরাধের সঙ্গে যুক্ত নই। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার প্রমাণ কেউ করতে পারলে আমি আমার মুণ্ডুটা কেটে দেব। কোনওদিন কাউকে মুখ দেখাব না। আমি কখনও কোনদিন অন্যায় পথে চলিনি। শুভবুদ্ধিসম্পন্ন তৃণমূল কর্মীদের কাছে আমার আহ্বান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। আস্থা হারাবেন না।‘ একইসঙ্গে তিনি জানান, ‘ইডি, সিবিআই ষড়য়ন্ত্রকারী, চক্রান্তকারী। ওরা যে চক্রান্ত করছে, সেটা প্রমাণ করতে সময় লাগবে। কিন্তু আস্থা হারাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন।‘ একইসঙ্গে শেখ শাহজাহানের আহ্বান, তাঁর কী হবে না হবে, তা নিয়ে যেন কেউ চিন্তা না করেন। কিন্তু আইন নিজের হাতে তুলে না নিয়ে দলের পাশে থাকুন। ভয় পাবেন না। এই ষড়যন্ত্রকারীরা একদিন নিপাত যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার রেশন দুর্নীতিকাণ্ডে তদন্তে তৃণমূল নেতা শেখ জাহাজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেইসময় গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারধর করার অভিযোগ ওঠে শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে এলাকা ছাড়া ওই তৃণমূল নেতা। এখনও পর্যন্ত শাহজাহানকে ধরা সম্ভব হয়নি তদন্তকারীদের। ইতিমধ্যে গোটা ঘটনায় নিন্দায় সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী