উত্তর ২৪ পরগনাতে তৃণমূলের চারটি সাংগঠনিক জেলায় তৎপরতা বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের চারটি সাংগঠনিক জেলার রাজনৈতিক সম্মেলন করার সিদ্ধান্ত নিল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি। এর মধ্যে রয়েছে বারাসত সাংগঠনিক জেলা, বসিরহাট সাংগঠনিক জেলা, বনগাঁ সাংগঠনিক জেলা ও ব্যারাকপুর দমদম(DumDum) সাংগঠনিক জেলা।সোমবার দুপুরে মধ্যমগ্রাম চৌমাথায় জেলার পার্টি অফিসে কোর কমিটির মিটিং- এ উপস্থিত ছিলেন সৌগত রায়, অর্জুন সিং, কাকলি ঘোষ দস্তিদার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম, বসিরহাট উত্তর ও দক্ষিণের বিধায়ক এটিএম আব্দুল্লাহ এবং সিরাজুল ইসলাম, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ আরো কিছু নেতা।

খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও(Minister Sovondeb Chattopadhay) উপস্থিত ছিলেন এই বৈঠকে। জেলা কোর কমিটির বৈঠকে কাকতালীয়ভাবে অনুপস্থিত ছিলেন বর্তমান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জল ও শেষ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। নবীন প্রবীণ তত্ত্বে কার্যত মিটিংটা ছিল মমতা শিবিরের। শুধু সাংগঠনিক সম্মেলন নয়, সন্দেশখালির শেখ শাহজাহানের বিষয় নিয়েও আলোচনা হয় বৈঠকে বলে সূত্রের খবর।

এছাড়াও বিজেপির বিরুদ্ধে আরও সাংগঠনিকভাবে জোরদার আন্দোলন করার জন্য একগুচ্ছ কর্মসূচি ঠিক করা হয়। সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী তথা খড়দহের বিধায়ক(MLA) শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিজেপির অঙ্গুলী হেলনে যেখানেই ইডি এইভাবে তৃণমূল নেতা-কর্মীদের হেনস্থা করবে সেখানেই গণ বিস্ফোরণ ঘটবে। কিছু বলতে গিয়ে এড়িয়ে যান এবং সিদ্ধান্ত ও মন্তব্য করার দায়ভার চাপান রাজ্য নেতৃত্বের ওপরে।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ