সিজিও কমপ্লেক্সে ম্যারাথন বৈঠকে ইডি অধিকর্তা রাহুল নবীন

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বিএসএফ , সিআরপিএফ ও এন আই এ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ইডি অধিকর্তা রাহুল নবীন। সূত্রের খবর অনুযায়ী প্রথম পর্যায়ের সিজিও কমপ্লেক্সের এই বৈঠকে আগামী দিন দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায় বহিরাগত রোহিঙ্গাদের বিরুদ্ধে তদন্ত এবং অভিযানে ইডিকে কিভাবে বাকিরা সাহায্য করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি(ED) অফিসাররা কাদের দ্বারা আক্রান্ত হল সে বিষয়ে সিআইএসএফ(CISF) বিএসএফ এবং এনআইয়ের(NIA) কাছে কি কি তথ্য আছে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে ,দুপুর তিনটের পর থেকে ফের সিজিও কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হবে। সেই বৈঠকে ইডি অধিকর্তা তার অফিসারদের নিয়ে আগামী দিন কিভাবে পরবর্তী তল্লাশি হবে তা নিয়ে ব্লু – প্রিন্ট তৈরি করবেন।

পলাতক সন্দেশখালির(Sandeshkhali) শেখ শাহজাহানের বাড়ির নিচে বেসমেনটে কিভাবে প্রবেশ করা যায় এবং সেখানে কি লুকানো রয়েছে যার জন্য বাড়িতে প্রবেশে ইডিকে বাধা সৃষ্টি করা হয়েছিল সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে। সোমবার গভীর রাতে শহরে আসেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর অনুযায়ী ,মঙ্গলবার সকালে সল্টলেকের ইডি অফিসে আধিকারিকদের সাথে মিটিং করেন তিনি। সোমবার রাতে কলকাতা এসে ইডি ডিরেক্টর রাহুল নবীন আহত ইডি অফিসারকে দেখতে সল্টলেকের হাসপাতালে যান। শুক্রবার রেড(Raid)ED করতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালিতে। তিনজন ইডি আধিকারিককে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সল্টলেকের(Saltlake) একটি বেসরকারি হাসপাতাল। ওইদিন রাতেই বনগাঁতে(Banga) ইডি আধিকারিকদের গাড়ির উপর ইট ছোড়ে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই কোলকাতার ইডি দপ্তর থেকে সমস্ত ঘটনা জানানো হয় তাদের দিল্লির সদর দপ্তরে।

তারপরই সোমবার রাতে কলকাতায়(Kolkata) আসার সিদ্ধান্ত নেন ইডি ডাইরেক্টর রাহুল নবীন(Rahul Nabin)। ইডি সূত্রে খবর ,মঙ্গলবার ডাইরেক্টর রাহুল নবীন একাধিক বিষয়ে কলকাতার আধিকারিকদের সাথে মিটিং করেন। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আসেন তিনি। প্রথম পর্যায়ে ই ডি আধিকারিক বৈঠক সালের বিএসএফ (BSF)সিআইএসএফ ও এনআইএ আধিকারিকদের সঙ্গে। তারপর দ্বিতীয় পর্যায়ে বৈঠক করবেন দিল্লি থেকে আসা ডিরেক্টর রাহুল নবীন, স্পেশাল ডাইরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডাইরেক্টর বিনোদ শর্মা এবং রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিক দের সঙ্গে। মঙ্গলবারের এই বৈঠকে উঠে আসবে গুরুত্বপূর্ণ বিষয়, ইডি আধিকারিকদের আগামীদিন পদক্ষেপ কি হবে ?

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ