নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পনির ও আমসত্ত্বের দুর্দান্ত রেসিপিটি

নিরামিষের দিন কমবেশি সকলের বাড়িতেই পনির থাকে, যদি আমসত্ত্বও বাজার থেকে আনতে পারেন, তাহলে জমে যাবে একটি স্ন্যাক্স। যার নাম আমসত্ত্ব পনিরের টিক্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষের দিনে প্রতিটি ঘরেই রীতিমতো খাবার নিয়ে রণক্ষেত্র শুরু হয়ে যায়। বাড়ির বড় থেকে ছোটদের কী রান্না মুখে রুজবে তা নিয়েই চিন্তায় পড়ে যান গৃহিনীরা। তার মধ্যে সন্ধ্যের খাবার বা সকালের টিফিনে কী খাবেন, তা নিয়েও বড় চিন্তা থাকে মা বা স্ত্রীদের। তবে সকালের না হলেও সন্ধ্যেতেও একটা ভিন্ন স্টাইলের স্ন্যাক্স বানাতেই পারেন। নিরামিষের দিন কমবেশি সকলের বাড়িতেই পনির থাকে, যদি আমসত্ত্বও বাজার থেকে আনতে পারেন, তাহলে জমে যাবে একটি স্ন্যাক্স। যার নাম আমসত্ত্ব পনিরের টিক্কা।

উপকরণ

ফুল ফ্যাট পনির (২৫০ গ্রাম)
লাল – হলুদ ক্যাপসিকাম (১টি করে)
আদা – রসুন বাটা (২৫ গ্রাম)
জল ঝরানো টকদই (২০০ গ্রাম)
নুন – গোলমরিচ গুঁড়ো (স্বাদমতো)
লেবুর রস (১০ মিলি)
হলুদ গুঁড়ো (অল্প)
শুকনো খোলায় টেলে নেওয়া বেসন (৩০ গ্রাম), সর্ষের তেল (২০ মিলি)
লাল লঙ্কা গুঁড়ো, হালাপেনো কুচি (৫০ গ্রাম) (পরিবর্তে কাঁচালঙ্কা কুচি),
আমসত্ত্ব (৫০ গ্রাম)।

প্রণালী

প্রথমে একটা বাটিতে দই বেসন, সর্ষের তেল, নুন, লেবুর রস, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে পনির গুলো বড়ো চৌকো আকারে কেটে নিন। এরপর পনিরের মাঝখানটা একটু চিরে নিন। এরপর পনিরের মাঝে পাতলা আমসত্ত্ব দিয়ে হালাপেনো কুচি আর অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। এরপর বেলপেপার ও চৌকো করে কেটে পনির আর বেলপেপার তৈরি ব্যাটারে ডুবিয়ে এক ঘণ্টা রেখে গ্রিল করে নিলেই রেডি আমসত্ত্ব পনিরের টিক্কা। সঙ্গে থাকুক পুদিনার চাটনি।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত