এবার অজয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন রীতেশ দেশমুখ, এল বড় সুযোগ

এছাড়াও আজ ছবির নির্মাতারা ঘোষণা করলেন ছবির খলনায়কের নাম। রীতেশ দেশমুখ অ্যান্টি-হিরো হিসেবে অভিনয় করতে চলেছেন RAID 2-তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালের রিলিজ করেছিল অজয় দেবগন অভিনীত সেরা ক্রাইম থ্রিলার ‘Raid’। ছবিটি বক্সঅফিসেও দুর্দান্ত সফলতা অর্জন করেছিল। ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। ১৯৮০-এর দশকে তথ্যপ্রযুক্তি বিভাগে আয়কর অভিযানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল Raid। যা ভারতীয় ইতিহাসের দীর্ঘতম অভিযান হিসাবে চিহ্নিত, কারণ অভিযানটি তিন দিন এবং দুই রাত স্থায়ী হয়েছিল। যাদের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার ইন্দর সিং।

ছবিটি ব্যপক জনপ্রিয়তাও অর্জন করেছিল। তাই ছবির সিক্যুয়ালের প্রত্যাশা করেছিল সকল দর্শক। অবশেষে দীর্ঘ ৬ বছর পর আসতে চলেছে ‘Raid 2’। কয়েকদিন আগেই এই ছবির ঘোষণা করেছেন খোদ অজয় দেবগন। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছেন। কিন্তু ছবির নায়ক অজয় দেবগন থাকলেও Raid 2-এ অনেক চরিত্রের মুখ বদল হচ্ছে। প্রথমত নায়িকা পাল্টেছে। ইলিয়ানার পরিবর্তে এসেছে বাণী কাপুর। বর্তমানে ইলিয়ানা ছেলেকে নিয়েই ব্যস্ত, তাই Raid 2-থেকে মুখ ফিরিয়েছেন তিনি। অন্যদিকে ছবির নতুন সংযোজন দক্ষিণী তারকা রবি তেজা। এছাড়াও আজ ছবির নির্মাতারা ঘোষণা করলেন ছবির খলনায়কের নাম।

রীতেশ দেশমুখ অ্যান্টি-হিরো হিসেবে অভিনয় করতে চলেছেন RAID 2-তে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্তা এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক, এবং কৃষাণ কুমার। যদিও এর আগেও রীতেশ দেশমুখ একাধিক ছবিতে নেতিবাচক লিড হিসাবে নিজের পারফরম্যান্স দেখিয়েছেন। এছাড়াও রীতেশ দেশমুখ হাস্যকর কমেডি ছবিতেও তাঁর পারফরম্যান্সের জুড়ি মেলা ভার, কিন্তু এবার তিনি প্রথমবারের মতো রূপালী পর্দায় অজয় ​​দেবগনের বিরুদ্ধে মুখোমুখি হবেন। গত সপ্তহ থেকে ছবির শুটিং শুরু হয়েছে। আপাততঃ মুম্বাই, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ব্যাপকভাবে শুটিং হবে ছবির। সিনেমাটি এ বছরের ১৫ নভেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটির শুটিং শুরু হয়েছে ৬ ই জানুয়ারি থেকে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান